আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফল বিশ্লেষণ

পোস্টাল ভোটে ‘বিদ্ধ’ ধানের শীষ, হাতছাড়া ১১টি আসন

রাজশাহী বিভাগ
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিজ জেলা বগুড়ার সবকয়টি আসনসহ রাজশাহী বিভাগের ৩৯টির মধ্যেই ২৮টিতেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছে দলটি। এর মধ্যে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়ী হন। বিভাগে বাকি ১১টি আসনে হাড্ডাহাড্ডি ও ঘাম ঝরিয়ে জামায়াতের প্রার্থীরা জয়ী হয়েছেন। অল্প ব্যবধানে বিএনপি হেরে যাওয়া আসনগুলোতে পোস্টাল ভোটসহ কিছু বিষয় দায়ী বলে অনুসন্ধানে উঠে এসেছে।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে বগুড়ায় ৭টি আসনের ৭টিতেই বিএনপি, নাটোরের ৪টি, রাজশাহীর ৬টির মধ্যে ৪টি, সিরাজগঞ্জের ৬টির মধ্যে ৫টি, নওগাঁয় ৬টির মধ্যে ৫টি, পাবনায় ৫টির মধ্যে দুটি, জয়পুরহাটের দুটি আসনের একটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনের ৩টিতেই জয় পেয়েছে জামায়াত।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, যে কয়টি আসনে বিএনপির প্রার্থীরা হেরেছেন, সেগুলোতে বিজয়ী প্রার্থীর সঙ্গে তুমুল প্রতিযোগিতা হয়েছে। মূলত পোস্টাল ভোট ও ভোট প্রদানের সময় উল্লেখযোগ্য সংখ্যক ভোট নষ্ট হওয়াই বিএনপির প্রার্থীরা অল্প ব্যবধানে পরাজিত হন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান পোস্টাল ভোট বাদে হেরে গিয়েছিলেন। পরে পোস্টাল ভোট যুক্ত হলে মাত্র ৫৯৪ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী এম. আকবর আলীকে পরাজিত করেন। আসনটিতে ভোট নষ্ট হয়েছে ৫ হাজার ৭৯১টি। এখানে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছিলেন ১ লাখ ৬১ হাজার ২৭৮।

স্বাধীনতার ৫৪ বছরে এই প্রথম জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে জামায়াতের কোনো প্রার্থী জয়ী হলেন। আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাবিকুন্নাহার ১৩ হাজারের বেশি ভোট পেয়েছেন। আসনটিতে ভোট নষ্ট হয়েছে ৬ হাজার ৫৭৪টি। এখানে বিএনপির প্রার্থী মাসুদ রানার সঙ্গে মাত্র ৯ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ জয়লাভ করেছেন। এই আসনে জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবিকুন্নাহারের প্রাপ্ত ভোট ও পোস্টাল ভোট।

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে নিজ দলের বেশ কয়েকজন নেতার বিরোধিতার কারণে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান পরাজিত হন। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মাত্র ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে হার মানতে হয়েছে। এই আসনে জামায়াত প্রার্থী পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ২টি। আর বিএনপি প্রার্থী পেয়েছেন মাত্র ৮৯২টি। এখানে বিএনপি পার্থী পোস্টাল ভোট কম পাওয়ায় এবং বিএনপির একটি পক্ষ তার বিরোধিতা করায় অল্প ব্যবধানে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের কাছে হারতে হয়েছে তাকে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনেও মাত্র ৫ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কাছে হেরেছেন বিএনপির ডিএমডি জিয়াউর রহমান জিয়া। এই আসনটিতেও দলের একটি পক্ষ ‘ঘরের শত্রু বিভীষণ’-এর ভূমিকা পালন করায় ধানের শীষের প্রার্থীকে অল্প ব্যবধানে হারতে হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের তিনটি ও পাবনার তিনটি আসনে জামায়াত প্রার্থীর জয়লাভের কারণও প্রায় একই ধরনের।

জানতে চাইলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক বলেন, ‘কিছু কিছু অভ্যন্তরীণ বিষয় ছিল, যেগুলো নিরসনের জন্য পর্যাপ্ত সময় ছিল না। আবার দলের কিছু নেতাকর্মীর আবেগের কারণেও রাজশাহী বিভাগের কয়টি আসন অল্পের জন্য ছুটে গিয়েছে। এসব সমস্যা না থাকলে ২-৩টি আসন ছাড়া বিভাগের সব আসনেই বিএনপি জয়লাভ করত।’

এদিকে, রাজশাহী বিভাগের ৩৯টি আসনে মোট ভোটারের ৭০ দশমিক ৯৯ শতাংশই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট (৭৩ দশমিক ৪৫ শতাংশ) পড়েছে চাঁপাইনবাবগঞ্জে, আর কম পড়েছে সিরাজগঞ্জ জেলায় (৬৪ দশমিক ৫৬ শতাংশ)। এ ছাড়া জয়পুরহাটে ৭৩ দশমিক ৩৪ শতাংশ, নাটোরে ৭৩ দশমিক ২৬ শতাংশ, নওগাঁয় ৭২ দশমিক ৫৪ শতাংশ, রাজশাহীতে ৭১ দশমিক ৩৯ শতাংশ, বগুড়ায় ৭১ দশমিক ১৫ শতাংশ এবং পাবনায় ৬৮ দশমিক ২৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X