কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

ডেমরায় ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের

ডেমরায় ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের

ঢাকার ডেমরায় নির্মাণাধীন ভবনে মালপত্র তোলার সময় ক্রেনের তার ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ডেমরার সানারপাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মিজান (৩২), মোস্তফা (৪০) ও জাফর (৫০)।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, ডেমরা থানার সানারপাড়ের কোদালদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলায় ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর ২টার দিকে ঢালাইয়ের উপকরণ সিমেন্ট, বালুসহ মালপত্র ক্রেনের সাহায্যে ওপরে ওঠানো হচ্ছিল। এসব উপকরণ নিয়ে যখন মাঝপথে যায়, তখন রশি ছিঁড়ে ক্রেনটি নিচে পড়ে যায়। তখন সেটি ভবনের নিচে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন। আর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিক মারা যান। হাসপাতালে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তিনজনের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ওই ভবনটি কয়েকজন মালিক মিলে তৈরি করছিলেন। মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে প্রতিনিয়তই দুর্ঘটনার ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচতলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও দুজন। আফতাবনগর জি ব্লকের ৮ নম্বর রোডের ৬ নম্বর বাসার পাঁচতলায় বাইরের সাইডে মাচা বেঁধে প্লাস্টারের কাজ চলছিল। এ সময় হঠাৎ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য দুজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X