রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:১৫ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভূঁইয়ার শেল্টারে রূপগঞ্জে ফের শীর্ষ সন্ত্রাসী মোশা

জনমনে আতঙ্ক
গানম্যান ‍নিয়ে রূপগঞ্জে মহড়ায় একাধিক হত্যাসহ ৪২ মামলার আসামি ও মোশা বাহিনীর প্রধান মোশারফ হোসেন মোশা।
গানম্যান ‍নিয়ে রূপগঞ্জে মহড়ায় একাধিক হত্যাসহ ৪২ মামলার আসামি ও মোশা বাহিনীর প্রধান মোশারফ হোসেন মোশা।

একাধিক হত্যাসহ ৪২ মামলার আসামি ও মোশা বাহিনীর প্রধান মোশারফ হোসেন মোশা রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার মদদে আবার এলাকায় ফিরেছে। চলতি বছরের প্রথমদিকে বিপুল পরিমাণ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটকের পর জামিনে বের হয়ে কয়েক মাস গা ঢাকা দেয়। সম্প্রতি রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান রাজনীতিতে আধিপত্য বিস্তার ও পেশিশক্তির প্রয়োগ করতে আবারও তাকে এলাকায় ফিরিয়ে এনেছেন। এ কারণে নাওড়া এলাকাসহ রূপগঞ্জের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। হত্যা, ডাকাতি আর ধর্ষণের

শিকার হওয়ার আশঙ্কায় রয়েছেন নাওড়া এলাকার সাধারণ মানুষসহ সংখ্যালঘু পরিবারগুলো।

সূত্র জানায়, নাওড়া গ্রামের মোতালেব ভূঁইয়ার ছেলে মোশারফ হোসেন মোশা নিজের আপন বড় ভাইকে হত্যার মাধ্যমে সন্ত্রাসী জগতে পা রাখে। গড়ে তোলে মোশা বাহিনী। তারপর থেকেই জমি দখল, ডাকাতি, অস্ত্র ব্যবসা আর লুটপাট হয়ে উঠে তার প্রধান পেশা। তথ্যমতে, নাওড়া গ্রামের হিন্দু মুসলিম মিলে অর্ধশত নারী তার ধর্ষণের শিকার হয়েছেন।

তার ভয়ে এলাকা ছাড়া হয়েছে শতাধিক পরিবার। রূপগঞ্জ ও রাজধানীর বিভিন্ন থানায় তার নামে রয়েছে ৪২টি মামলা। শীর্ষ সন্ত্রাসী মোশা বর্তমানেও চারটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তার পরও উপজেলা চেয়ারম্যানের মদদে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে সে।

এলাকাবাসী জানায়, তার সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে আট মাস আগে নাওড়া এলাকার গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মোশা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্যসহ গ্রামের ৩৫ জন গুলিবিদ্ধ ও বহু বাড়িঘর লুটপাট হলে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে আটক হয় এই কুখ্যাত সন্ত্রাসী। তারপর কয়েক মাস জেল খেটে জামিনে এসেই আত্মগোপনে চলে যায় মোশা। তার অনুপস্থিতিতে বাহিনীও এলাকায় নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু সম্প্রতি নির্বাচনের আমেজ শুরু হলে রূপগঞ্জ থেকে এমপি পদে লড়াইয়ের জন্য উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি তার পেশিশক্তি বাড়াতে এবং মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে মোশাকে এলাকায় ফিরিয়ে আনেন। সে এখন আবারও নতুন করে বাহিনী গড়ে তুলেছে। অস্ত্রধারী গানম্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ কারণে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নাওড়া গ্রামের মানুষ।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মোশারফের এলাকায় ফেরার সংবাদ পেয়েছি। তার নামে ওয়ারেন্ট আছে কি না সেটা যাচাই করা হচ্ছে। তা ছাড়া পুলিশও সতর্ক রয়েছে। যদি সে আবারও কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X