কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন সুস্থ থাকতে এই ৩ অভ্যাস বাদ দিন এখনই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা সবাই চাই সুস্থভাবে, নিশ্চিন্তে দীর্ঘ জীবন কাটাতে। কিন্তু প্রতিদিনের কিছু ছোট খারাপ অভ্যাসই আমাদের সেই লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। একজন বিখ্যাত বায়োহ্যাকার ব্রায়ান জনসন জানালেন—এই তিনটি অভ্যাস বাদ দিতে পারলেই শরীর ও মন দুটোই থাকবে ভালো।

দীর্ঘ ও সুস্থ জীবন পেতে এখন মানুষ আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। আধুনিক চিকিৎসা বলছে—কিছু অভ্যাস বাদ দিতে পারলে সুস্থভাবে বাঁচার সম্ভাবনা অনেক বাড়ে। বায়োহ্যাকার ব্রায়ান জনসন এই বিষয়ে অনেক গবেষণা ও কাজ করেছেন।

বায়োহ্যাকিং কী?

বায়োহ্যাকিং আসলে এসেছে ‘বায়োলজি’ বা জীববিদ্যা থেকে, যার সঙ্গে যোগ হয়েছে ‘হ্যাকিং’ শব্দটি। সহজ করে বললে—বায়োহ্যাকিং হলো নিজের শরীর আর মস্তিষ্ককে আরও ভালোভাবে কাজ করানোর চেষ্টা। বায়োহ্যাকাররা সাধারণত খাবার, ঘুম, ব্যায়াম, মেডিটেশন, সাপ্লিমেন্ট—এসব পরিবর্তন করে শরীরকে আরও সুস্থ ও কার্যকর করার উপায় খোঁজেন। আবার কেউ কেউ আধুনিক প্রযুক্তি, বিশেষ ডিভাইস বা জিনগত পরিবর্তনের মাধ্যমে শরীরের ভেতরের বিভিন্ন পরিবর্তন পর্যবেক্ষণও করেন।

ব্রায়ান জনসন একজন প্রযুক্তি উদ্যোক্তা, পরে বায়োহ্যাকার হিসেবে পরিচিত হন। তার লক্ষ্য হলো কীভাবে মানুষের আয়ু বাড়ানো যায়, সেটা খুঁজে বের করা। এজন্য তিনি কঠোর খাবারের নিয়ম, ব্যায়াম, সাপ্লিমেন্ট এবং থেরাপি অনুসরণ করেন। বয়স কমিয়ে আনার প্রযুক্তির পেছনে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা খরচও করেন।

এক সাম্প্রতিক পডকাস্টে ব্রায়ান বলেন, তিনি তিনটি অভ্যাস কখনোই করেন না—ধূমপান, ব্যায়ামে অবহেলা এবং ফোনে ‘ডুম স্ক্রলিং’। তার মতে, ভুল অভ্যাস আমাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে। কিন্তু সুস্থ থাকতে চাইলে এই অভ্যাসগুলোর বিরুদ্ধে দাঁড়ানোই সবচেয়ে জরুরি।

তার মতে, এই তিনটি অভ্যাস কখনোই করা উচিত নয়:

ধূমপান

ব্রায়ান বলেন, ধূমপান ফুসফুসের সবচেয়ে বড় শত্রু। ‘হেলথলাইন’-এর তথ্য বলছে, ধূমপানের ধোঁয়ায় থাকা টার, বিষাক্ত কণিকা ও কার্বন মনোক্সাইড ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে এবং বায়ুথলি নষ্ট করে দেয়। ফল—কাশি, সংক্রমণ, দুর্বল শ্বাস-প্রশ্বাস, এমনকি ফুসফুসের ক্যানসারের ঝুঁকি।

ব্যায়াম না করা

তার মতে, ব্যায়াম না করা হলো শরীরের জন্য দ্বিতীয় সবচেয়ে ক্ষতিকর কাজ। ‘মেডলাইনপ্লাস’ জানায়, ব্যায়াম না করলে—হাড় দুর্বল হয়, মেটাবলিজম কমে যায় ও রোগ প্রতিরোধ শক্তি কমে। অন্যদিকে নিয়মিত ব্যায়াম শরীরকে শক্তিশালী, সক্রিয় ও সতেজ রাখে।

মানসিক চাপ ও ডুম স্ক্রলিং

ব্রায়ানের মতে, মানসিক চাপ নিয়ন্ত্রণ করে এবং ডুম স্ক্রলিং কমিয়ে রাখাই সুস্থতার মূল চাবিকাঠি। ‘হেলথলাইন’-এর তথ্য বলছে, ডুম স্ক্রলিং—মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে, স্ট্রেস বাড়ায়, উদ্বেগ-হতাশা-ঘুমের সমস্যা সৃষ্টি করে, মাথাব্যথা ও ক্লান্তি তৈরি করে।

সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X