ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

মার্তিনেজ ঢাকায় আসছেন ৩ জুলাই

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

আগামী ৩ জুলাই ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। মোট আড়াই দিনের সফরে ঢাকা হয়ে কলকাতায় যাবেন তিনি। ৩ জুলাই তিনি ঢাকায় থাকবেন এক দিনের জন্য।

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের আসার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেঞ্চার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের প্রতিষ্ঠান তাকে আনছে। ঢাকা এবং কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মার্তিনেজের। শতদ্রু দত্ত আগেই মার্তিনেজের আসার খবর নিশ্চিত করে বলেন, ‘এমিলিয়ানো মার্তিনেজের মনে বাংলাদেশের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। কারণ বাংলাদেশের সমর্থন অনেক বেশি। সে কোথায় যাবে, বাংলাদেশের পক্ষ থেকে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের কোনো ক্লাবে যাবে কি না, তাও সিদ্ধান্ত হয়নি। তবে সেটা শিগগিরই জানা যাবে।’

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মার্তিনেজ। শেষ মুহূর্তে কোলো মুয়ানির শট ঠেকিয়ে তিনি ম্যাচটি পেনাল্টি শুট আউটে নিয়ে যান। এরপর পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X