কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদুল আজহার আগে জোয়ার প্রবাসী আয়ে

ডলার গুনছেন প্রবাসী। ছবি: সংগৃহীত
ডলার গুনছেন প্রবাসী। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগে প্রবাসী আয়ে জোয়ার এসেছে। চলতি জুন মাসের প্রথম ২৫ দিনে ২০২ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাঙালিরা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৪ কোটি ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৮ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার। সে তুলনায় চলতি জুন মাসের প্রথম ২৫ দিনে প্রায় ৩৩ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। আর ২০২১-২২ অর্থবছরের জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। ফলে গত বছরের জুনের তুলনায় এই জুনের ২৫ দিনে ১৮ কোটি ২৮ লাখ ডলার বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সাধারণত ঈদের আগে বেশি পরিমাণে প্রবাসী আয় দেশে আসে। এ সময় প্রবাসীরা পরিবারের সদস্যদের ঈদের বাড়তি খরচ জোগাতে বেশি পরিমাণ অর্থ দেশে পাঠান। এ ছাড়া প্রবাসীদের অনেকেই দেশে কোরবানি দিয়ে থাকেন। পাশাপাশি বিদেশে অনেক সংস্থা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ থেকে অনেক অর্থ আসে কোরবানির জন্য; এবারও তাই এসেছে। যদিও ঈদুল ফিতরের মাস এপ্রিলে প্রবাসী আয় খুব বেশি আসেনি।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের ২৫ জুন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের ২৩ জুন পর্যন্ত ছিল ২০ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। জানা যায়, দেশে এখনো ডলার সংকট চলছে। এর মধ্যে গত মে মাসে প্রবাসী আয়ের প্রবাহ কমে যায়। ওই মাসে প্রবাসী আয় আসে ১৬৯ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২৭ শতাংশ কম।

এর আগে গত এপ্রিলেও আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ২৬ শতাংশ আয় কম এসেছিল। ব্যাংকগুলো এখন ডলারপ্রতি সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সা দরে প্রবাসী আয় কিনতে পারছে, যা কার্যকর হয়েছে ১ জুন থেকে। প্রবাসী আয় কম আসায় কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে ব্যাংকগুলো প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়েছে। এর আগে প্রবাসী আয়ে ডলারের দাম ছিল ১০৮ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X