বাসস
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বগুড়া-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার দাখিলকৃত মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এ জন্য বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

তিনি জানান, বগুড়া-৭ আসনে চারজন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।

এদিকে বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ সকালে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন ত্রুটির কারণে এ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর দিলরুবা নূরী, শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়নপত্র বাতিল করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X