কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা

ভেনেজুয়েলার একটি এলাকায় মার্কিন হামলা। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার একটি এলাকায় মার্কিন হামলা। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানীসহ চার অঞ্চলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন এ হামলাকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার সরকার রাজধানী কারাকাসসহ দেশটির অন্তত চারটি অঞ্চলে হামলা হয়েছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা। এমনকি এই ঘটনাকে ভেনেজুয়েলা ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

শনিবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার জানায়, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের ওপর হামলার’ অভিযোগ তুলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

এই অভিযোগ এমন এক সময় এসেছে, যখন স্থানীয় সময় শনিবার রাত প্রায় ২টার দিকে কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় আকাশে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান বা উড়োজাহাজের শব্দও শোনা গেছে।

ভেনেজুয়েলার সরকার আরও জানায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইনের আলোকে ‘যথাযথ সময় ও পরিস্থিতিতে’ জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও ছিল।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে সিবিএস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১০

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১১

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১২

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৩

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৪

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৬

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৯

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

২০
X