মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হলো যে দলের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ ৯ জন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় পার্টি (জাপা) থেকে ৮ জন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, হলফনামায় তথ্যে গলদ, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক ভোটারের তথ্যের অমিলসহ নানা অসংগতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যান্য দলীয় প্রার্থীদের মধ্যে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের দুজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির অন্তত আটজন নেতার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামীকাল রোববার পর্যন্ত চলবে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X