কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

গ্যাস সিলিন্ডার। ছবি : সংগৃহীত
গ্যাস সিলিন্ডার। ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে এলপি গ্যাসের বাজার কার্যত সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকারি ও কোম্পানি নির্ধারিত মূল্যকে তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে একপ্রকার নৈরাজ্য সৃষ্টি করেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম ১২০০ থেকে লাফিয়ে বেড়ে ২০০০ থেকে ২১০০ টাকায় ঠেকেছে।

রান্নার মতো অতি প্রয়োজনীয় জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

সরেজমিনে অনুসন্ধানে কেরানীগঞ্জের আটি বাজার, কলাতিয়া, রোহিতপুর, হাসনাবাদ, আগানগর, কালিন্দী, জিঞ্জিরা ও শুভাঢ্যা এলাকায় গিয়ে দেখা যায়, একই কোম্পানির গ্যাস একেক দোকানে একেক দামে বিক্রি হচ্ছে। কোথাও ১৯৫০ টাকা, আবার পাশের দোকানেই ২১০০ টাকা। অধিকাংশ দোকানে কোনো মূল্য তালিকা নেই, কোথাও থাকলেও তা মানা হচ্ছে না। ক্রেতারা দাম জানতে চাইলে খুচরা বিক্রেতারা সাফ জানিয়ে দিচ্ছেন— ‘নিতে হলে এই দামেই নিতে হবে’।

খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন বড় ডিলার ও পরিবেশকদের ওপর। তাদের ভাষ্য, বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই দাম বাড়ানো হচ্ছে। অন্যদিকে ডিলাররা বলছেন, কোম্পানি থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়া ও পরিবহনসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়াই সমস্যার মূল কারণ।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক সংকট নয়; বরং পরিকল্পিতভাবে তৈরি করা একটি কৃত্রিম সংকট। সব এলাকায় প্রায় একই সময়ে দাম বৃদ্ধি, সাপ্লাই কমে যাওয়া এবং ‘গ্যাস নেই’ বলে ভোক্তাদের ভয় দেখানো— সব মিলিয়ে শক্তিশালী একটি সিন্ডিকেটের কারসাজির দিকেই ইঙ্গিত করছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও কেরানীগঞ্জে তার কোনো কার্যকর প্রয়োগ চোখে পড়ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান না থাকায় ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের হিজলা স্কুলের পাশে সজল স্টোরের মালিক খুচরো গ্যাস সিলিন্ডার বিক্রেতা সমশের আলি জানান, বিভিন্ন সময় বিভিন্ন ডিলারের নিকট হতে গ্যাস সিলিন্ডার নিয়ে বিক্রি করে আসছি। কিন্তু এখন কোনো ডিলারের কাছেই গ্যাস পাচ্ছি না। গ্যাসের কথা বললেই গ্যাস নাই বলে সাফ জানিয়ে দেয়।

কেরানীগঞ্জ এলপি গ্যাস ডিলার সমিতির সভাপতি নুর আলম আখি কালবেলাকে বলেন, সারা দেশের এলপি গ্যাস কোম্পানিগুলো গ্যাস আমদানিতে সমস্যায় পড়েছে। ফলে আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস দিচ্ছে না। দিনের পর দিন মংলায় আমাদের গাড়ি বসে থাকে কিন্তু গ্যাসের খবর নাই। যেখানে আগে আমাকে ৮ হাজার বোতল গ্যাস দেওয়া হতো, এখন সেখানে মাত্র ২৫০০ থেকে ৩০০০ বোতল দেওয়া হচ্ছে। ডিলারশিপ চালাতে আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় আগের মূল্যের সঙ্গে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি নিয়ে আমরা সমন্বয় করছি। কিন্তু খুচরা ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত লাভ করায় বাজার অস্থির হয়ে উঠেছে।

বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানির ডেপুটি ম্যানেজার (সেলস) রুকুনুজ্জামান কালবেলাকে জানান, গত ১৩ দিন ধরে আমরা কোনো গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারছি না। দেশের বেশিরভাগ এলপি গ্যাস কোম্পানিরই একই অবস্থা। আমাদের কাছে যে পরিমাণ গ্যাস ছিল, তা সরকার নির্ধারিত দামেই সরবরাহ করা হয়েছে। শীতের কারণে চাহিদা বেড়েছে, তার সঙ্গে আমদানিতে বিভিন্ন সংকট সৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক কালবেলাকে বলেন, গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে জনভোগান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সচেতন মহলের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকলে এই লুটপাট বন্ধ হবে না। দ্রুত সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় রান্নার আগুনের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভের আগুনও যে জ্বলে উঠবে, সে আশঙ্কা করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X