মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

বিএনপি নেত্রী রোমানা আহমেদ। ছবি : সংগৃহীত
বিএনপি নেত্রী রোমানা আহমেদ। ছবি : সংগৃহীত

মেহেরপুর-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। দলীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে রোমানা আহমেদ কালবেলাকে জানান, দলের বৃহত্তর স্বার্থ ও সংগঠনের ঐক্য অটুট রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমি বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে আগের মতোই সক্রিয় থাকব। দলের যে কোনো কর্মসূচিতে আমার ভূমিকা অব্যাহত থাকবে।

তার এই সিদ্ধান্তে মেহেরপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, রোমানা আহমেদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের প্রভাব পড়তে পারে।

রোমানা আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক শিশুবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর রোমানা আহমেদের পক্ষে একটি প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে। এরপরই তিনি নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।

দলীয় সূত্র জানায়, রোমানা আহমেদের এই সিদ্ধান্ত দলের প্রতি তার আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন। তার দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন ভবিষ্যতে দল করবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X