কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী, কারণ কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। বিভিন্ন সমস্যায় বেশির ভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা বাদ পড়ছেন। নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে সমস্যা থাকার কারণে বাদ পড়ছেন তারা।

এ ছাড়া ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা, মামলার তথ্য হলফনামায় যথাযথভাবে দাখিল না করাতেও মনোনয়নপত্র বাতিল হচ্ছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কেউ কেউ কিছু ক্ষেত্রে প্রার্থীর মনোনয়নপত্র বাছাই পেন্ডিং রেখে হলফনামার ত্রুটি সংশোধনের জন্য সময় দিচ্ছেন।

নির্বাচনের তপশিল অনুযায়ী, রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ করবেন আগামীকাল রোববার। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ হবে। আর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এবারের নির্বাচনে ৩০০ আসনে দুই হাজার ৫৬৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র ঢাকা-১২ ও গাজীপুর-২ আসনে দাখিল হয়েছে। এই দুটি আসনেই ১৮ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম দাখিল মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া নিবন্ধিত ৫৯টি দলের মধ্যে ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে অংশ নেওয়া ৫১টি দলের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। দলটির মোট ৩৩১টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কিছু আসনে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭৬, জাতীয় পার্টি (জাপা) ২২৪ ও গণঅধিকার পরিষদ (জিওপি) ১০৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে।

এ ছাড়া সিপিবি ৬৫, এবি পার্টি ৫৩, এনসিপি ৪৪, বাসদ ৪১, জেএসডি ৩১, বাসদ (মাকর্সবাদী) ৩০, এলডিপি ২৪, জনতার দল ২৩, বাংলাদেশ লেবার পার্টি ১৯, গণসংহতি আন্দোলন ১৮, আমজনতার দল ১৭, জাতীয় পার্টি (জেপি) ১৩, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১৩, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১, নাগরিক ঐক্য ১১, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ৯, জাসদ ৭, জাকের পার্টি ৭, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৬, বিজেপি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২, গণতান্ত্রিক পার্টি ১ ও বাংলাদেশ সমঅধিকার পার্টির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর দলের বাইরে ৪৭৮ প্রার্থী স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়, এমন দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মটর শ্রমিক দলের এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X