শেখ হারুন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১:১১ এএম
প্রিন্ট সংস্করণ
বিবিএসের প্রতিবেদন

দেশে প্রায় ২৮ হাজার বিদেশির বসবাস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা জানা গেলেও দেশে বসবাসকারী বিদেশিদের কোনো সঠিক তথ্য ছিল না। এ কারণে একেক সংস্থা একেকভাবে বিদেশিদের সংখ্যা প্রকাশ করত, যা নিয়ে বিভিন্ন সময় তৈরি হয় বিভ্রান্তি। তবে সেই বিভ্রান্তি দূর করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। প্রথমবারের মতো বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের সংখ্যা প্রকাশ করেছে রাষ্ট্রীয় এই সংস্থা।

বিবিএসের তথ্য বলছে, দেশে ২৭ হাজার ৮৪২ জন বিদেশি বসবাস করেন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ২০৮ ও নারী ৬ হাজার ৬৩৪ জন। বিদেশিদের অবস্থান সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও কম ময়মনসিংহ বিভাগে।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ কর্মসূচির চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এর আগে কখনো বিদেশিদের সংখ্যা জরিপ করা হয়নি। গত বছরের ১৫ থেকে ২১ জুন পর্যন্ত ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ করে বিবিএস।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে মোট বিদেশির ৪০ শতাংশের বসবাস। এর পরেই আছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ১৬ শতাংশ বিদেশির বসবাস। এ ছাড়া রাজশাহী বিভাগে প্রায় ১৬, বরিশালে ১২, খুলনায় ৭.৭৪ ও রংপুরে ৪.৫০ শতাংশ। সবচেয়ে কম বিদেশি বসবাস করে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে মোট বিদেশির ১ শতাংশের বসবাস।

ঢাকা বিভাগে ১১ হাজার ২৫২ জন বিদেশি বসবাস করেন। এর মধ্যে নারী ৩ হাজার ৭১৭ এবং পুরুষ ৭ হাজার ৫৩৫ জন। চট্টগ্রামে ৪ হাজার ৪৯৪, রাজশাহীতে ৪ হাজার ৩৮৪, বরিশালে ৩ হাজার ৩৫৯, খুলনায় ২ হাজার ১৬৬, রংপুরে ১ হাজার ২৫২ জন বসবাস করে। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে কম বিদেশি থাকে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে মাত্র ২৭৮ জন বিদেশির বসবাস। এর মধ্যে পুরুষ ১৮৭ এবং ৯১ জন নারী। তবে বাংলাদেশে বিদেশিদের সংখ্যা নিয়ে রয়েছে ভিন্নমত। বিভিন্ন সময় বাংলাদেশে কর্মরত বিদেশিদের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি বলে উল্লেখ করা হয়; কিন্তু বিবিএস বলছে, শুমারিকালে দেশের অভ্যন্তরীণ বসবাসরত বিদেশিদের সংখ্যা নিরূপণ করা হয়েছে।

জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন কালবেলাকে বলেন, ২০২২ সালের জুন মাসে শুমারির সময় দেশের ভেতরে যাদের পাওয়া গেছে, তাদের তথ্য নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের সংখ্যা তৈরি করা হয়েছে। শুমারির পরে আরেকবার যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বিদেশিদের মোট সংখ্যার তথ্য দেওয়া হলেও কোন দেশের কতজন বসবাস করে বা বিদেশিদের অবস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মো. দিলদার হোসেন বলেন, এবারই প্রথম জনশুমারিতে বিদেশিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কারণে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে বিদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহে একটি জরিপ শুরু হয়েছে। কাজ শেষে আগামী ৬ মাসের মধ্যে বিদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ জনশুমারি অনুযায়ী, ২৭ হাজার ৮৪২ জন বিদেশির বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশে ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১০

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

১১

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১২

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১৩

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১৪

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১৫

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

১৮

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

১৯

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

২০
X