মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ক্যাশলেস টোল আদায়

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ক্যাশলেস টোল আদায়

পদ্মা সেতুতে পারাপারে গাড়ির জন্য ক্যাশলেস এবং টাচ অ্যান্ড গো পদ্ধতিতে টোল আদায় কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস)-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রথমবারের মতো পদ্মা সেতু টোল প্লাজায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন-আরএফআইডি বুথে টোল পরিশোধ করে সেতু মন্ত্রণালয়ের একটি গাড়ি। গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ইটিসিএস সফটওয়্যার ইনস্টল করা হয়। পরীক্ষামূলকভাবে ক্যাশলেসে এবং টাচ অ্যান্ড গো টোল আদায়ের কার্যক্রম চলবে আগামী চার মাস। পরে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান সচিব মনজুর হোসেন। সেতু সচিব জানান, এ প্রযুক্তি দুটি পদ্ধতিতে কাজ করবে। একটি টাচ অ্যান্ড গো আরেকটি ক্যাশলেস বা স্মার্ট টোল। ক্যাশলেস পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা যানবাহন টোলপ্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে সংক্রিয়ভাবে টোল আদায় করে নেবে। এতে যানবাহনের থেমে থাকতে হবে না। ৩০ কিলোমিটার গতিতে থাকা অবস্থায় রোবটিক ক্যামেরার সেন্সরের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত গাড়ির টোল আদায় করতে পারবে। আর টাচ অ্যান্ড গো টোল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা যানবাহনের চালক একটি কার্ড প্লাজার সেন্সরে টাচ করলেই নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করে সেতু পাড়ি দিতে পারবে।

তিনি আরও জানান, ইটিসিএসের মাধ্যমে প্রথম সেতু মন্ত্রণালয়ের একটি গাড়ি রেজিস্ট্রেশন করে পদ্ধতিটির আওতায় এসেছে। পদ্ধতিটি খুব ভালোভাবেই কাজ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X