রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহিণীদের নজর ক্রোকারিজ পণ্যে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রোকারিজ পণ্যের দোকানে ক্রেতার ভিড়। ছবি : কালবেলা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রোকারিজ পণ্যের দোকানে ক্রেতার ভিড়। ছবি : কালবেলা

স্থায়ী প্যাভিলিয়নে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। এবারের আসরে গৃহিণীদের নজর ক্রোকারিজ পণ্যের স্টলে। ব্যাপক চাহিদাও বেড়েছে ক্রোকারিজ পণ্যের।

শনিবার (২৪ জানুয়ারি) ছুটির দিনে মেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ, দিল্লি অ্যালুমিনিয়াম, ওয়েলবার্গ, সিঙ্গার, নোভানা, নোয়া, নোভা, মিয়াকু, ইতালিয়ান ডিজনি নামের কয়েকটি স্টল বরাদ্দ নিয়েছে ক্রোকারিজ পণ্যের। প্রায় প্রতিটি স্টলে পা ফেলার জায়গা নেই বললেই চলে।

গৃহিণীরা চাহিদা মতো পণ্য কিনছেন, আবার কেউ ঘুরে ঘুরে দেখছেন পছন্দের পণ্য। আবার স্টলগুলোতে পণ্যভেদে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে। সে হিসেবে ব্যাপক চাহিদা বেড়েছে ক্রোকারিজ পণ্যের।

নাছিমা খানম বলেন, বাসাবাড়িতে প্রয়োজনীয় ক্রোকারিজ পণ্য কিনেছি। বাইরের থেকে মেলায় দাম একটু বেশিই মনে হচ্ছে। তবে সব মিলিয়ে ভালো লেগেছে মেলায় এসে।

গুতিয়াবো এলাকার গৃহিণী স্বর্ণা আক্তার বলেন, এ নিয়ে এবারের মেলায় দুবার আসা হয়েছে। আজকে ক্রোকারিজ পণ্য চাহিদা মতো কিনলাম। প্রচুর মানুষ রয়েছে ক্রোকারিজের দোকানে।

গোলাকান্দাইল এলাকার মানসুরা বেগম বলেন, পরিবারের সঙ্গে এসেছি মেলায়। চাহিদামতো কিছু পণ্য কিনেছি। গৃহস্থালি কিছু দরকারি জিনিস ক্রয় করেছি। শেষের দিকে আবার আসব ভাবছি।

দিল্লি অ্যালুমিনিয়ামের পরিচালক জীবন দাস বলেন, শুরু থেকেই আমাদের পণ্যের চাহিদা ছিল ভালো। ছুটির দিনে প্রচুর ক্রেতা-দর্শনার্থী ভিড় জমিয়েছেন। বেচাকেনা ভালো হচ্ছে।

ইতালিয়ান ডিজনির বিক্রয়কর্মী জামাল মিয়া বলেন, আমাদের স্টলে মোট ১০ জন কাজ করছেন। শুক্র ও শনিবার ছুটির দিনে দুপুরের খাবার রাতে খেতে হয়। বেচাকেনা ভালো হলে মানসিকতাও ভালো থাকে।

মিয়াকু ক্রোকারিজের ব্যবস্থাপনা পরিচালক মুমিনুল কালবেলাকে বলেন, আলহামদুলিল্লাহ এবারের আসরে বেচাকেনায় মুগ্ধ আমরা। আমাদের একটা টার্গেট ছিল মাসব্যাপী এ মেলায়। টার্গেট আগেই পূরণ হয়ে গেছে।

এ বিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক তরফদার সোহেল রহমান কালবেলাকে বলেন, ছুটির দিনে প্রচুর ক্রেতা-দর্শনার্থী সমাগম হচ্ছে। ব্যবসায়ী ও ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X