কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় : ভিসি আমানুল্লাহ

কক্সবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : সংগৃহীত
কক্সবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, দেশের ৭০ শতাংশ উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির। উচ্চ শিক্ষা গ্রহণের পর এরা বেকার থেকে যেন পরিবারের বোঝা না হয়, সেজন্য শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, এ লক্ষ্যে পুরোনো গতানুগতিক সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে। এছাড়া শিক্ষা কার্যক্রম বিনিময়ে দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার সরকারি কলেজে কক্সবাজার জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম বক্তব্য দেন।

এ সময় প্রফেসর আমানুল্লাহ বলেন, সিলেবাস সংস্কারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং শিল্প ও প্রতিষ্ঠানের চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে শিক্ষা জীবন শেষে দ্রুত সময়ের মধ্যে চাকরি অথবা উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে পারে দেশের লাখ লাখ তরুণ-তরুণী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজার। পর্যটনের অপার সম্ভাবনাময় এ জেলায় ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্স পড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ সময় তিনি কক্সবাজার সরকারি কলেজে গণিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স চালু করার প্রতিশ্রুতি দেন।

এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে কক্সবাজার সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী জেলা পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে অন্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ উল্লাহ এবং কক্সবাজার জেলা পর্যায়ে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আহ্বায়ক আহমদ কবির উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X