কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভের পর খামেনির অবস্থান জানাল ইরানের দূতাবাস

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই বলে দাবি করেছে ভারতস্থ ইরানি দূতাবাস। একের পর এক নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরান।

শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাঈদ রেজা মোসায়েব মোতলাঘ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানা করতে পারে; এমন জল্পনার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনি কোনো বাঙ্কারে নেই। তিনি নিরাপদ আছেন এবং নিয়মিতভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন।

সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে মোতলাঘ অভিযোগ করেন, বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় উসকানি দিয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ইরান ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা চলছে।

ইরানি এই কূটনীতিক বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটে রয়েছে; এমন একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে আমার বিশ্বাস, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ও শুক্রবার পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি যথেষ্ট আত্মসংযম ও নমনীয়তা দেখিয়েছে।

তার দাবি, ৮ জানুয়ারি থেকে বিদেশে অবস্থানরত নিয়ন্ত্রকদের কাছ থেকে নির্দেশনা পেতে শুরু করে কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এরপর তারা ষড়যন্ত্র ও নাশকতায় জড়িয়ে পড়ে এবং বিভিন্ন বড় ও ছোট শহরে সহিংসতা চালায়। এতে সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে এবং ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মোতলাঘ জানান, সহিংসতায় মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। আর বাকি ৬৯০ জন আন্দোলনে ইন্ধনদাতা সন্ত্রাসী।

তিনি আরও বলেন, বিক্ষোভে বিদেশি নাগরিকদের অংশগ্রহণ ছিল না বা থাকলেও তা খুবই সীমিত। তবে ইরান সরকারের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে, অনেক বিক্ষোভকারীকে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো প্রশিক্ষণ দিয়েছে কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের প্রভাবে তারা প্রভাবিত হয়েছে।

এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, বিশেষ করে বিমানবাহী রণতরী বহর পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে মোতলাঘ বলেন, যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। আমাদের দেশ ইতোমধ্যেই প্রমাণ করেছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।

তিনি বলেন, পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতায় দুই দিনের মধ্যেই এই অস্থিরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একইভাবে, যদি কোনো শক্তি ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তবে আত্মরক্ষায় ইরান পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তুলবে।

খামেনির জনসমক্ষে উপস্থিত না থাকা কিংবা বাঙ্কারে লুকিয়ে থাকার অভিযোগ নাকচ করে তিনি বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিংসহ বিভিন্ন মাধ্যমে নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

মোতলাঘ বলেন, আমরা কোনো বিদেশি শক্তিকে ভয় পাই না। আয়াতুল্লাহ খামেনির নিরাপত্তার জন্য নিরাপত্তাকর্মী থাকা স্বাভাবিক; যেমনটি অন্য যে কোনো দেশেই হয়ে থাকে। তবে কেউ যেন মনে না করে, তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১০

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১১

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১২

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৩

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৫

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৭

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৮

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

২০
X