কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১০ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

আধা ঘণ্টায় বিমানের সব মদ খেয়ে ফেললেন যাত্রীরা!

আধা ঘণ্টায় বিমানের সব মদ খেয়ে ফেললেন যাত্রীরা!

বিমানযাত্রায় যাত্রীদের অ্যালকোহল বা মদ পান সাধারণ বিষয়। তবে মাঝেমধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে; যা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কিন্তু এবার তুরস্কের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের যাত্রীদের মদপানের ঘটনা খবরের শিরোনাম হয়েছে অন্য কারণে। সানএক্সপ্রেস এয়ারলাইন্সের ওই ফ্লাইটের যাত্রীরা বিমান উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই ফ্লাইটের পুরো অ্যালকোহল সরবরাহ শেষ করে ফেলেন!

মঙ্গলবার নিউজএইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণবিষয়ক সাপ্তাহিক টিটিজিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন-জার্মান সিইও ম্যাক্স কাওনাটজকি এ ঘটনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যে ফ্লাইটে ঘটনাটি ঘটেছে, সেটি গলফারদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ছিল।

তবে কবে, কখন, কোন বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল এবং সেটিতে কতজন যাত্রী ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। কাওনাটজকি ব্রিটিশদের অন্যান্য দেশের ভ্রমণকারীদের তুলনায় ‘অধিক উচ্চব্যয়ী, অধিক সুখবাদী’ বলে বর্ণনা করেছেন।

তুরস্কের ফ্লাইটে অ্যালকোহল সরবরাহ দ্রুত শেষ হওয়ার ব্যাখ্যা করে কাওনাটজকি বলেন, উড্ডয়নের ২৫ মিনিটের মধ্যে আমরা সব বিয়ার এবং ওয়াইন বিক্রি করেছিলাম।

সানএক্সপ্রেস ২০২২ সাল থেকে যুক্তরাজ্যে এর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন-কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১০

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৩

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৪

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৫

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

১৬

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

১৭

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১৯

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

২০
X