স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সুপার সিক্সে বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগেই অনুমিত ছিল। বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারবে না নামিবিয়া। শেষ পর্যন্ত তাই হলো। সেইসঙ্গে টানা তিন জয়ে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী দল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপ পর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নামিবিয়াকে ৮০ রানে বিধ্বস্ত করেছে বাংলার বাঘিনীরা। আর রাজসিক এই জয়ের ফলে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে টাইগ্রেসরা।

কীর্তিপুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খর্ব শক্তির দল নামিবিয়া। তবে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌস ২ বল খেলে ডাক মেরে সাজঘরে ফিরে যান। তবে ওপেনার দিলার আক্তার ছন্দে ছিলেন। ১৭ বলে ২৫ রান করেন দিলারা।

মাঝে রানের গতি কিছুটা কমে যায় বাংলাদেশের। ২৩ বলে ২৭ রান করেছেন সোবহানা মোস্তারী। ১৮ বলে ২৩ রান করেন স্বর্ণা আক্তার। শেষ দিকে ৫ বলে ১১ রানের ক্যামিও খেলেছেন রাবেয়া খান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন সিলভিয়া সিহেপো এবং সাইমা তুহাদেলেনি।

জবাব দিতে নামা নামিবিয়াকে শুরু থেকেই চেপে ধরেন টাইগ্রেস বোলাররা। দুই ওপেনার সুন উইটম্যান এবং ইয়াসমিন খানের ওপেনিং জুটি ভাঙে দলের ২০ রানের মাথাতে। এরপর ব্যাটাররা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। একের পর এক উইকেটের পতন ঘটে। সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা খাতুন এবং রাবেয়া খানরা নিজেদের মধ্যে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন।

টাইগ্রেস বোলারদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি নামিবিয়া। একের পর উইকেট হারায় তারা। মাত্র ৪৪ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে ৬৪ রানেই গুঁটিয়ে যায় নামিবিয়া। আর তাতেই ৮০ রানের রাজকীয় জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। এছাড়া, সমান ৩টি করে উইকেট লাভ করেন যথাক্রমে রাবেয়া খান এবং ফাহিমা খাতুন। ৪ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে প্রতিপক্ষের মূল্যবান ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন সানজিদা আক্তার মেঘলা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X