কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসজুড়ে মসজিদে বাইরের লাউডস্পিকারে (মাইক) নামাজ সম্প্রচার নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইড্যান্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ জানিয়েছেন, রমজানে মসজিদগুলোতে বাহ্যিক স্পিকারের ব্যবহার অনুমোদন দেওয়া হবে না।

তিনি বলেন, বাইরের লাউডস্পিকার কেবল আজান এবং ইকামার সময় ব্যবহার করা যাবে। এর বাইরে নামাজ বা অন্যকোনো ইবাদত বাহিরের স্পিকারে প্রচার করা যাবে না।

বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, রমজান সামনে রেখে মঙ্গলবার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে জারি করা এক সার্কুলারের পর এই ঘোষণা আসে। সার্কুলারে মসজিদ প্রস্তুতি সংক্রান্ত একাধিক নির্দেশনা ও নীতিমালা তুলে ধরা হয়েছে।

নির্দেশনায় উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময় মেনে নামাজ আদায়ের ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময়সূচি ও আজান ও ইকামার মধ্যবর্তী নির্ধারিত বিরতি মানার বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ইফতারের আয়োজন শুধু নির্ধারিত খোলা চত্বরে করার নির্দেশ দেওয়া হয়েছে।

মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি তৎপরতার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষভাবে নারীদের নামাজের স্থানগুলো প্রস্তুত ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো রমজান মাসে মুসল্লিদের জন্য শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা, পাশাপাশি আশপাশের জনসাধারণের প্রতি সম্মান বজায় রাখা।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X