রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস 

ঢাকার শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা
ঢাকার শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ঢাকার শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, শিষ্টাচার বহির্ভূত যেভাবে কথা বলা হচ্ছে আমি আমার বয়স এবং অবস্থান থেকে এর প্রত্যুত্তর দিতে পারছি না। ওরা যা কিছু বলুক আমি মনে করি এতে আমার লোকসান নেই। জয়ের ব্যাপারে নিরাশ হয়ে কেউ কাজ করে না। আমিও জয়ের বিষয়ে আশাবাদী। প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাআল্লাহ এবারও জয়লাভ করবো।

তিনি বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে কাউকে ইঙ্গিত করে বলেন- জয়ী হয়ে আসবে। তার মানে তাদের জয়ী করার চেষ্টা করা হবে। আমি প্রকাশ্যে অনেক কিছু বলতে পারতাম, বলব না। আমি অনেক কিছু জানি। আমি প্রমাণ করতে পারব সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে।

মির্জা আব্বাস বলেন, ভয় পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হবো কি না জানি না। কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি আমি মনে করি সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত দিয়ে বলেন, ছেলেটা আমার এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়্যাক্ট করি। কিন্তু ছেলেটা বুঝে নাই আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। যদি আমি তার বয়সী হতাম তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। ও আমার ছেলের চেয়েও ছোট বয়সী। আমার ছেলে যেমন বাসায় দুষ্টমি করে, আমিও ধরে নিয়েছি ও আমার ছেলের মত দুষ্টমি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X