সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো ও কোম্পানীগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে ঝরল ৭ প্রাণ

সিলেটে সড়ক দুর্ঘটনা
মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে ঝরল ৭ প্রাণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সালুটিকরের পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি পর্যটক নিয়ে ভোলাগঞ্জের সাদাপাথরের দিকে এবং অটোরিকশাটি সিলেটের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর বাহন দুটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। নিহতরা হলেন পাওরুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কাজী আমির উদ্দিন, অটোরিকশাচালক কালন মিয়া, ইদ্রিস আলী, রিতা আক্তার, জালাল মিয়া, একাব্বর আলী ও মাইক্রোবাসচালক আবু তাহের। নিহতদের মধ্যে পাঁচজনই অটোরিকশার যাত্রী। বাকি দুজন অটোরিকশা ও মাইক্রোবাসের চালক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর ছয়জনের লাশ হাসপাতালে আনা হয়। আর পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। এর মধ্যে জালাল মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। চারজন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীনরা হলেন সোলেমান আহমদ,

তার ছেলে আফনান আহমদ, নাসিতা নোহা ও আল আমিন। জানা গেছে, গতকাল সকালে ঢাকার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধর্ল্লা গ্রামের সোলেমান আহমদ তার পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনস্পটে যাচ্ছিলেন। তারা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা পাংচার হয়। সেটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংষর্ঘ হয়। এতে দুই বাহনই ছিটকে রাস্তার পাশে ডোবায় গিয়ে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারীসহ চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজন ও হাসপাতালে আরেকজন মারা যান। সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক বলেন, মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X