কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী বললে ক্লাসে ফিরবেন শিক্ষকরা

প্রধানমন্ত্রী বললে ক্লাসে ফিরবেন শিক্ষকরা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেও প্রতিশ্রুত দাবি আদায় না হওয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলন চলমান রেখেছেন শিক্ষকরা। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি জানানোর পর তিনি যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে আন্দোলনের সমাপ্তি টানতে সম্মত শিক্ষকরা। এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে আন্দোলন শেষ করে বাড়ি চলে যাব। মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান করছেন কয়েক হাজার শিক্ষক। আন্দোলনের নবম দিন গত বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠক করেন শিক্ষক সমিতির নেতারা। তবে জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় বিটিএ নেতারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাচ্ছেন এখন। শিক্ষামন্ত্রী জাতীয়করণের বিষয়ে দুটি

কমিটি গঠনের বিষয়ে জানালেও আন্দোলনরত শিক্ষকদের শঙ্কা এ কমিটি আমলাদের মাধ্যমে গঠিত হবে। এ বিষয়ে শেখ কাওছার আহমদ কালবেলাকে বলেন, আন্দোলনের বিষয়ে ইতিবাচক না হলে প্রধানমন্ত্রী দুটি কমিটি করতে বলতেন না। তাহলে সেই কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত রাখবে না কেন? এখানে অবশ্যই কোনো কৌশল রয়েছে। শিক্ষানীতি ও আইন প্রণয়নের কমিটিতে আমাদের সংগঠনের নেতাদের রাখা হয়েছে। জাতীয়করণের বিষয়ে গঠিত কমিটিতেও শিক্ষকদের প্রতিনিধিত্ব অবশ্যই প্রয়োজন এবং এটা রাখাও যৌক্তিক। তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যা ছিল কল্পনাতীত। সেই বিশ্বাস থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিটের জন্য দেখা করতে চাই। জাতীয়করণ ছাড়াও ছোট কিছু দাবি রয়েছে, যা আমরা প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই। এরপর তিনি যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে আমরা চলে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X