কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

সম্পত্তি দখলের অভিযোগে নিবন্ধন ঝুঁকিতে বিএসপি

সম্পত্তি দখলের অভিযোগে নিবন্ধন ঝুঁকিতে বিএসপি

অন্যের সম্পত্তি দখল করে দলীয় কার্যালয় বসানোর অভিযোগ আসায় নিবন্ধন ঝুঁকিতে পড়ল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। গতকাল বৃহস্পতিবার দলটির প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী ও তার ছোট দুই বোন। তাদের অভিযোগ, বিএসপিপ্রধান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বড় ভাই হিসেবে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করেছেন এবং সম্পত্তি দখল করতে দলটির কার্যালয়ে বসিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, আইনে শর্ত হচ্ছে একটি কেন্দ্রীয় অফিস, ২২ জেলা অফিস ও ১০০টি উপজেলা অফিস থাকতে হবে। এই শর্ত যারা পূরণ করেছে তারাই বাছাইয়ে টিকেছে। আর সম্পত্তি দখল করার বিষয়টি আদালতের বিষয়। সেটা তারা দেখবেন। আমাদের আইন অনুযায়ী নিজস্ব বা ভাড়া অফিস হলেও চলবে। যে অভিযোগ আছে, আরও যদি

অভিযোগ আসে, সে অভিযোগ আবার তদন্ত করব। দুপক্ষের বক্তব্য শুনব, তারপর সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, এখনো আমরা তো চূড়ান্তভাবে কাউকে নিবন্ধন দিইনি। যেসব অভিযোগ আসছে, বা আরও আসবে, সেগুলো আমরা গণশুনানি করব। অভিযোগ দেওয়ার জন্য ২৬ জুলাই পর্যন্ত সময় আছে। শুনানিতে যদি দেখা যায় শর্ত পূরণ করেনি বা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তো নিবন্ধন পাবে না। এ জন্য আরেকটি তদন্ত না করে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো রাজনৈতিক কার্যক্রম নেই এমন দলকে নিবন্ধন তালিকায় রাখা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে—এমন অভিযোগের জবাবে এই কমিশনার বলেন, একটি দলের অনেক পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে; কিন্তু অফিস নেই তাহলে তো নিবন্ধন পাওয়ার সুযোগ নেই। আইনে যদি থাকত—কতটি সভা করেছে, আন্দোলন করেছে, কতটা পোস্টার করেছে, কতটি বিক্ষোভ-সমাবেশ করেছে, তাহলে বলা যেত। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে নিবন্ধনের প্রাথমিক সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X