মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ
রূপচর্চা

নিজেই সারান ডার্ক সার্কেল

নিজেই সারান ডার্ক সার্কেল

কাজের চাপ, মানসিক চাপ, অনিদ্রা, মোবাইল নিয়ে পড়ে থাকা—এসব সামলাতে গিয়ে চোখের তলায় কালি পড়ে। যাকে বলে ডার্ক সার্কেল। দিনের পর দিন এ চাপ পড়লে আশপাশের ত্বকও ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আছে কিছু ঘরোয়া সমাধান।

শসা ও আলুর মাস্ক

শসা এবং আলুতে আছে প্রাকৃতিক ব্লিচিং গুণ, যা ডার্ক সার্কেল দূর করতে কাজ করে। শসা ও আলুর রস মিশিয়ে নিন। তুলো ভিজিয়ে ডার্ক সার্কেলের ওপর লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর চোখ ধুয়ে ফেলুন।

টমেটো ও লেবুর রস

টমেটো ও লেবুর রস দুটো চোখের নিচের কালচে দাগ দূর করতে বেশ কার্যকর। ১ টেবিল চামচ টমেটোর রসে ১ চা চামচ লেবুর রস মেশান। ডার্ক সার্কেলে মিশ্রণটি লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর মুখ ধুয়ে ফেলুন।

আমন্ড অয়েল ও অ্যালোভেরা জেল

কাঠবাদামের তেল তথা আমন্ড অয়েল ময়েশ্চারাইজার হিসেবে বেশ কাজ করে। বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ এই তেল ত্বক ভালো রাখে। চোখের চারপাশে আমন্ড অয়েল দিয়ে হালকা ম্যাসাজ করলে ত্বক টানটান হয়, কালো ছোপও মিলিয়ে যায়। টাটকা অ্যালোভেরা জেলে কয়েক ফোঁটা আমন্ড তেল মিশিয়ে নিন। ডার্ক সার্কেলে খানিকক্ষণ মাসাজ করুন। সারা রাতও রেখে দিতে পারেন। পরদিন ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

গোলাপ জল ও দুধ

একটি পাত্রে ১ টেবিল চামচ দুধের সঙ্গে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। চোখের নিচে মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১০

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১১

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১২

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৩

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৫

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৬

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৭

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৮

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৯

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

২০
X