কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

পুরো রাত জেগে ইবাদত?

পুরো রাত জেগে ইবাদত?

প্রশ্ন: শবেবরাতের ফজিলত পাওয়ার জন্য পুরো রাত জাগা জরুরি, না কিছু অংশ জাগলেই চলবে? যদি রাত জাগার নির্দেশ থাকে, তবে রাতের কোন অংশ জাগা উত্তম?

উত্তর: সম্ভব হলে পুরো রাত জেগে ইবাদত করা। তবে শবেবরাতের ফজিলত অর্জনের জন্য পুরো রাত জাগা জরুরি নয়। রাতের শুরুর অংশ ইবাদত করে ঘুমিয়ে গেলেও সে সওয়াব অর্জন করতে পারবে। আর কেউ যদি রাত জাগতে চায়, তাহলে শেষ অংশে জেগে ইবাদত করা উত্তম। পবিত্র কোরআন দ্বারা জানা যায়, শেষ রাতে জাগ্রত থাকা উত্তম। কেননা, এ সময় ঘুম ভেঙে উঠতে কষ্ট হয় বেশি। কোরআনে ইরশাদ হচ্ছে, ‘নিশ্চয় ইবাতদের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দলনে সহায়ক।’ (সুরা মুজ্জাম্মিল: ৬)

এই আয়াতে ‘রাতে ওঠা’ দ্বারা উদ্দেশ্য হলো, রাতে নিদ্রার পর গাত্রোত্থান করা। এর ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে এসেছে—‘ঘুমের পর জাগ্রত হওয়া। যেহেতু রাতে ঘুমানোর পর জাগ্রত হওয়া কঠিন ও কষ্টসাধ্য, তাই শেষ রাতে জাগা উত্তম হবে। উল্লেখ্য, অনেককে দেখা যায় শবেবরাতে অনেক রাত পর্যন্ত জেগে ইবাদত করতে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে না কিংবা নামাজই কাজা করে ফেলেন। তাদের জন্য উচিত হবে রাতের শুরুর অংশে কিছু সময় ইবাদত করে দ্রুত ঘুমিয়ে পড়া; ফজরের নামাজ যেন অবশ্যই যথাসময়ে জামাতের সঙ্গে আদায় করতে পারে।

গ্রন্থনা: মুফতি মুহিউদ্দিন কাসেমী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X