কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
ডা. শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন

বৈষম্য ঘোচাতে চাই সম্মিলিত প্রয়াস

বৈষম্য ঘোচাতে চাই সম্মিলিত প্রয়াস

আমরা এমন এক নগর গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের সুফল সবার ঘরে পৌঁছাবে, কেউ বঞ্চিত থাকবে না। বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে জনসাধারণ, সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই সবার সম্মিলিত প্রয়াস।

চট্টগ্রামের দীর্ঘদিনের চ্যালেঞ্জ জলাবদ্ধতা নিরসন এখন অগ্রাধিকার তালিকার শীর্ষে। খাল পুনর্খনন, ড্রেন সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন চলছে, যার ফলে চলতি বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে।

ট্রাফিক জ্যাম বা যানজটমুক্ত সিটি গড়তে সড়ক প্রশস্তকরণ, আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপন এবং ফুটপাত দখলমুক্ত করার কাজ চলমান। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে যান চলাচল আরও শৃঙ্খলিত করা হবে। তা ছাড়া ঈদের সময় বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য সহনশীলভাবে রেখে সাধারণ মানুষের সুবিধা সবসময় ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছি।

তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ তৈরি ও সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে খোলা মাঠ রাখার লক্ষ্যে জমি সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। তা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় দরজায় দরজায় বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও আধুনিক ডাম্পিং স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নগর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর থাকে। মানুষের বিনোদনের চাহিদা পূরণে বিনোদন পার্ক ও উন্মুক্ত প্রাঙ্গণ নির্মাণ করা হবে, যেখানে পরিবার-শিশু সবাই নিরাপদ ও সুন্দর পরিবেশে সময় কাটাতে পারবে। এসব কাজে জেলা প্রশাসনের বিশেষ ভূমিকা চাই।

চট্টগ্রামের উন্নয়ন যাত্রায় জেলা প্রশাসনের সহযোগিতা অপরিহার্য। একসঙ্গে কাজ করলে চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপ দেওয়া সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন এক চট্টগ্রাম গড়ে তুলব, যা হবে বৈষম্যমুক্ত, সুযোগ-সুবিধায় সমৃদ্ধ এবং মানবিকতায় ভরপুর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X