কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পালের সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্য্যের পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, গণফোরামের সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, শুভাশীষ বিশ্বাস সাধন ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বাবুল দেবনাথ, পূরবী মজুমদার, অ্যাড. শ্যামল কুমার রায়, গোপাল দেবনাথ, ধ্রুব কুমার লস্কর, কিশোর কুমার বসু, রায় চৌধুরী পিন্টু, বাবুল দাস, ব্রজ গোপাল দেবনাথ, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, বিনয় ঘোষ বিটু, শচীন্দ্র নাথ বাড়ৈ, পরিমল কুমার ভৌমিক, গিরিধারী সাহা, অনয় মূখার্জী, গৌরাঙ্গ লাল মল্লিক, অমিতাভ বসাক বাপ্পী, সুজিত ঘোষ, ইতি সরকার লাকী, অ্যাড. তপন চক্রবর্তী, তপন ঘোষ, রামানন্দ দাস, জগন্নাথ চন্দ, মিনতি সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রার্থনা সভায় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১০

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১১

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১২

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৩

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৪

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৫

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৬

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৭

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৯

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

২০
X