লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পেশায় ব্যবসায়ী এ্যানি, বছরে আয় যত টাকা

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার সহধর্মিণীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা ও বছরে আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক দুবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকা মৃত বশির উল্লাহ চৌধুরীর ছেলে। এ্যানি পেশায় একজন ব্যবসায়ী।

সবশেষ নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন, তিনি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তিনি পূর্বেও এসব ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও পেশায় ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এ ছাড়া তিনি সৈয়দ ট্রেজার্স বাদার্স লিমিটেড ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের শেয়ারহোল্ডার।

হলফনামা ঘেঁটে জানা যায়, এ্যানি চৌধুরীর নামে ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন। এ ছাড়া কয়েকটি মামলায় তাকে অব্যাহতি, হাইকোর্টের নির্দেশে কার্যক্রম স্থগিত ও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। দেশের বিভিন্ন স্থানে দায়েরকৃত গায়েবি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নাম থাকতে পারে। তবে সেরকম তথ্য তার জানা নেই বলে উল্লেখ করা হয়।

হলফনামায় এ্যানির অস্থাবর সম্পদ উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের দিন এ্যানি চৌধুরীর কাছে ৯৬ হাজার ৭৮১ টাকা ছিল। স্ত্রীর কাছে ছিল ১ লাখ ৩২ হাজার ২০৯ টাকা। এ্যানির ঢাকা ব্যাংক হিসাবে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার ৫১৯ টাকা, এনসিসি ব্যাংক (ব্যবসায়িক প্রতিষ্ঠান রি রয়েল প্রোপার্টিজ) হিসাবে প্রায় ১১ লাখ ৫১ হাজার ১৬১ টাকা, মার্কেন্টাইল ব্যাংক (ব্যবসায়িক প্রতিষ্ঠান চৌধুরী এসএস কোম্পানি) হিসাবে প্রায় ৩ কোটি ৬১ লাখ ৬৩০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে ব্যক্তিগত হিসাবে ২৯ হাজার ৪৭৪ ও অগ্রণী ব্যাংকে ২০ লাখ টাকা রয়েছে।

এ ছাড়া রাইট গার্মেন্টস লিমিটেডে ৯০ হাজার টাকা, টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডে ২ লাখ টাকা, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেডে ৫ লাখ টাকার শেয়ার রয়েছে। তার নিজের মালিকানাধীন বিজনেস ক্যাপিটালে ৩১ লাখ ৭১ হাজার ৪১০ টাকা রয়েছে। এ্যানি চৌধুরীর প্রায় ৬১ লাখ ৭৬ হাজা টাকা মূল্যের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার স্টেশন ওয়াগার জিএক্স গাড়ি রয়েছে।

বিবাহকালীন উপহার হিসেবে প্রাপ্ত প্রায় ১২০ তোলা স্বর্ণ আছে এবং স্ত্রীর রয়েছে ৩০ তোলা স্বর্ণ। এ ছাড়া ১ লাখ টাকার ইলেকট্রিক পণ্য, ২ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তিনি ১ কোটি ৪২ লাখ টাকা আর্থিক লোন প্রদান করেছেন। তিনি ১০ লাখ টাকা দিয়ে বোট ক্লাবের ও ১ লাখ টাকা দিয়ে নোয়াখালী ক্লাবে মেম্বারশিপ গ্রহণ করেন। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ ২৭ হাজার ৫৭১ টাকা। যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৭১ টাকা।

স্থাবর সম্পত্তিতে উল্লেখ করা হয়, এ্যানি চৌধুরীর প্রায় ৪০ লাখ টাকার জমি রয়েছে। লক্ষ্মীপুরে পৈতৃক সূত্রে প্রাপ্ত পায় ১২৭ শতাংশ জমি রয়েছে। তার নামে রাজধানীর বনানী মডেল টাউনে ৫০ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমি, তেজগাঁও শিল্প এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৫ কাঠা জমি আছে। তার লক্ষ্মীপুরে নির্মাণাধীন একটি আবাসিক ভবনের ১/৬ অংশ মালিকানা (মূল্য ৯ লাখ ১৬ হাজার ১৮৯ টাকা) রয়েছে।

তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩৬০০ স্কয়ার ফুটের একটি গোডাউন রয়েছে। ১ লাখ ২৫ হাজার টাকার বিনিয়োগ রয়েছে বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতিতে। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৫৯৯ টাকা।

হলফনামায় দায় উল্লেখ করা হয়, মার্কেন্টাইল ব্যাংকে ব্যক্তিগত দুটি হিসাবের ক্রেডিট কার্ডের ২৪ হাজার ৪১২ টাকা, ব্যক্তিগত ঋণ ৩০ লাখ টাকা, জমি ও গোডাউন ভাড়ার থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা দায় রয়েছে। স্ত্রীর নামে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ২০৮ টাকা ব্যবসায়িক ও ১৩ লাখ ৬৫ হাজার ৬২৮ টাকা কার লোন রয়েছে।

তার মার্কেন্টাইল ব্যাংকের দুটি হিসাবে ২ লাখ ২৭ হাজার ২৮২ টাকা দায় রয়েছে। তার ব্যক্তিগত লোন রয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা এবং জমি বিক্রির অগ্রিম ১ কোটি টাকা দায় রয়েছে।

এ্যানি চৌধুরীর স্থাবর সম্পত্তি থেকে বছরে ৩০ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা, ব্যবসায় থেকে ১৬ লাখ ৬৩ হাজার ৬৫২ টাকা, ব্যাংক আমানত ১৬ হাজার ৫৯২ টাকা, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি থেকে আয় ৩৫ লাখ ৯২ হাজার ৬৫৪ টাকা। তার সম্পদে পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং তার বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তিনি সবশেষ ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা আয়কর দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X