কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ইউসুফ হাকিম সোহেল। ছবি : সংগৃহীত
ইউসুফ হাকিম সোহেল। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা রির্টানিং কর্মকর্তা কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কুমিল্লা মু. রেজা হাসান জানান, প্রার্থীর জমা দেওয়া হলফনামা অসম্পূর্ণ হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না— সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য উল্লেখ ছিল না।

তিনি বলেন, হলফনামা নির্বাচনী প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এতে কোনো তথ্য গোপন রাখা বা অসম্পূর্ণভাবে উপস্থাপন করা আইনসংগত নয়। প্রার্থীদের সব তথ্য নির্ভুল ও পূর্ণাঙ্গভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।

তবে রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আপিল করার মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহালের সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১০

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১১

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১২

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৩

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৫

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৬

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৭

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৮

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৯

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

২০
X