তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০১:৫৯ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আদালতে সংগীতশিল্পী ডন হেনলি

আদালতে সংগীতশিল্পী ডন হেনলি

‘ওয়েলকাম টু দ্য হোটেল ক্যালিফোর্নিয়া, সাচ আ লাভলি প্লেস’—এই একটি গানের মাধ্যমেই পুরো বিশ্বে তোলপাড় তুলেছিল ব্যান্ড ‘ঈগল’। জনপ্রিয় গানটি এখন ক্ল্যাসিক হিসেবে তকমা পেয়েছে। তবে গানের পাণ্ডুলিপিটি বর্তমানে ঈগল ব্যান্ড সদস্য সংগীতশিল্পী ডন হেনলির কাছে নেই। সেটি ফিরে পাওয়ার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন এ গায়ক। খবর বিলবোর্ডের।

গত শুক্রবার নিউইয়র্কের আদালতে একটি মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পাণ্ডুলিপি চুরি হয়ে গেছে। অন্যদিকে ঘটনাচক্রে কয়েক মাস আগে পাণ্ডুলিপিটি বিক্রির অভিযোগ ওঠে দুষ্প্রাপ্য বইয়ের ব্যবসায়ী গ্লেন হোরোউইৎজ, রক অ্যান্ড রোল হল অব ফেমের সাবেক কিউরেটর ক্রেগ ও রক মেমোরাবিলিয়া বিক্রেতা এডওয়ার্ড কোসিনস্কির বিরুদ্ধে। যদিও গত মার্চে সেই অভিযোগ খারিজ করে দেয় ম্যানহাটনের ফেডারেল কোর্ড। এরপরই হেনলি নিজে আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। হেনলির আইনজীবী ড্যানিয়েল পেট্রোসেল্লির দাবি, হোটেল ক্যালিফোর্নিয়ার ১০০ পাতার পাণ্ডুলিপিটি ডন হেনলি ও তার পরিবারের সম্পত্তি।

সেটি বর্তমানে নিউইয়র্ক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে রাখার কথা।

সেই পাণ্ডুলিপি কীভাবে এডওয়ার্ড, ক্রেগদের হাতে পৌঁছেছে, তা জানার চেষ্টা করছে মার্কিন পুলিশ। এখন হেনলির দাবি, সেই পাণ্ডুলিপিটি তাকে ফিরিয়ে দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১০

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১১

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১২

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৩

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৪

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৫

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৬

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৭

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৮

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৯

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

২০
X