ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শান্তিময় অহিংস শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন নুরুদ্দিন অপু

বাড়ৈকান্দি কালী মন্দির পরিদর্শনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
বাড়ৈকান্দি কালী মন্দির পরিদর্শনে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার মেলবন্ধনে একটি আধুনিক ও অহিংস শরীয়তপুর গড়ার জন্য সবার কাছে দোয়া চাইলেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (১৬ জানুয়ারি) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন ধানকাটি ইউনিয়নের বাড়ৈকান্দি কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরের মানুষ শান্তিপ্রিয় ও পরিশ্রমী। আমরা চাই এই জেলাটি হোক সম্প্রীতি, ভালোবাসা ও উন্নয়নের প্রতীক। রাজনীতি হবে সেবা ও মানবতার জন্য, প্রতিহিংসা বা বিভেদের জন্য নয়।

তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মকে অহিংস আদর্শে এগিয়ে যেতে হবে। আমরা যদি ঘৃণার বদলে ভালোবাসাকে প্রাধান্য দিই, তাহলে শরীয়তপুর হবে দেশের একটি অনুকরণীয় জেলা।

নুরুদ্দিন অপু বলেন, শান্তিময় শরীয়তপুর গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি অন্যের মঙ্গল কামনায় কাজ করে, তবে শরীয়তপুর একদিন সত্যিই হবে শান্তি ও সম্প্রীতির জেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ নেতা ও সাধারণ মানুষ। সবাই একবাক্যে জানান, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর এই শান্তির বার্তা সময়োপযোগী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X