কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ছবি: সৌজন্যে
যশোর সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত। ছবি: সৌজন্যে

যশোর সাংবাদিক ফোরাম (জেজেএফ) ঢাকার কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক উপকমিটি গঠন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জেজেএফ’র আহ্বায়ক মাহমুদ সোহেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি।

গঠনতন্ত্র প্রণয়ন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে সৈয়দ আহসান কবীর তুষারকে। এ কমিটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরিয়ার সোহাগ, পলিয়ার ওয়াহিদ ও মাহমুদুল হাসান।

সদস্য সংগ্রহ উপকমিটির আহ্বায়ক করা হয়েছে তানভীর আহমেদকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম। এ কমিটিতে ইনামুল হোসেন, আক্তার হোসেন ও তৌহিদুর রহমান তুহি থাকতে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রচার ও দপ্তর উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মুতাসিম বিল্লাহকে। কমিটিতে কাজ করতে আগ্রহ জানান ফয়সাল আহমেদ, রুমান হাসান তামিম ও তারিন সুলতানা।

সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করতে এ সব উপকমিটিকে চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন এবং শুধী শুভাকাঙ্ক্ষীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে দ্রুত দুটি আলাদা আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X