তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০২:০৩ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ঢাকায় পাওলি দাম

ঢাকায় পাওলি দাম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। ঢাকাই সিনেমায় অনেক আগেই অভিষেক হয়েছে তার। এবার আরও একবার বাংলাদেশের সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। যেটির শুটিংয়ের জন্য এরই মধ্যে ঢাকায় এসেছেন এই অভিনেত্রী।

পাওলি তার নতুন সিনেমা ও ঢাকায় আসার বিষয়ে আগেই কালবেলাকে নিশ্চিত করেছিলেন। জানিয়েছিলেন, সিনেমার সঙ্গে চুক্তির বিষয়টিও। বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে শুটিং।

সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই পাওলির সঙ্গে যোগাযোগ হচ্ছিল নির্মাতার। এ বিষয়ে কালবেলাকে এই অভিনেত্রী জানান, ‘এ কাজ নিয়ে আমার নির্মাতা ফাখরুল আরেফীন খানের সঙ্গে গত বছর থেকেই কথা হচ্ছিল। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গল্প পাঠান এবং বইটির নাম বলেন। এরপর আমি মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ পড়তে শুরু করি। গল্প পড়েই আমি মুগ্ধ হয়ে কাজটি করার জন্য সম্মত হই। এখন শুটিংয়ে অংশগ্রহণ করলাম। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে আমার। এর কারণ সহশিল্পী সবাই খুবই আন্তরিক ও অভিজ্ঞ। তাদের সঙ্গে কাজ করতে পারা অবশ্যই আনন্দের। এ ছাড়া এ ধরনের গল্পে বাংলা ভাষায় খুব একটি সিনেমা হয় না।’

সিনেমায় পাওলি ছাড়াও মেহের আফরোজ শাওন, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার ও এফ এস নাঈম অভিনয় করছেন।

পাওলির কাছে ঢাকা বেশ প্রিয় শহর। তাই সুযোগ পেলেই তিনি ছুটে আসেন এখানে। সবশেষ তিনি ঢাকা আসেন কভিডের আগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১০

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১১

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১২

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৩

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৫

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৬

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৭

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৮

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৯

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

২০
X