বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন সাতটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। ছবি : কালবেলা
বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন সাতটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়ার সাতটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তারা বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ডিসি অফিসে গিয়ে এ মতবিনিময় করেন।

এই সময় তারা সুষ্ঠু ও শান্তিপুর্ন অবাধ নিরপক্ষে নির্বাচনের জন্য সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং লেভেল প্লেলিং ফিন্ড ঠিক রাখার দাবি জানান। একই সঙ্গে তারা তাদের অবস্থান থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এই সময় উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া- ৩ আসনের প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের প্রার্থী আলহাজ দবিবুর রহমান, বগুড়া- ৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনের প্রার্থী মাওলানা গোলাম রব্বানী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান প্রমুখ।

এ প্রসঙ্গে বগুড়া-৬ সদর আসনের প্রার্থী ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, উপজেলা পর্যায়ে বিভিন্ন গ্রামগঞ্জের আমাদের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্রিত হচ্ছে। এজন্য আমরা বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশ রজায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X