তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

একসঙ্গে হাবিব-ইমরান

একসঙ্গে হাবিব-ইমরান

বাংলাদেশের আধুনিক গানে নতুন এক ধারার প্রবর্তক জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এখনো এই প্রজন্মের অনেকেই স্বপ্ন দেখেন হাবিব ওয়াহিদের সুরে গান গাইতে কিংবা তার সঙ্গে দ্বৈত গান গাইতে।

এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ইমরানেরও স্বপ্ন ছিল হাবিবের সুরে গান গাইবার। ব্যান্ড শিল্পী তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ শিরোনামে ইমরান প্রথমবার তার গান গেয়েছিলেন। এরপর আরও সাত থেকে আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কণ্ঠ দেন। আবার হাবিব ওয়াহিদও ‘বোকা মন’ শিরোনামে কিছুদিন আগে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরানের সুরে। এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

তবে এই দুই শিল্পী একসঙ্গে আরও বেশকিছু প্রজেক্ট নিয়ে কাজের পরিকল্পনা করেছেন। এমনটাই জানিয়েছেন ইমরান। তিনি বলেন,‘স্কুল-কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনেই সময় কেটেছে আমার। তার গান শুনে ভীষণ আবেগি হয়ে উঠতাম। ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর হাবিব ভাইয়ের সঙ্গে দেখা হয়, কথা হয়। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। আমিও তাকে শ্রদ্ধা করি। একসময় আমাকে তিনি সিনেমাতে প্লেব্যাক করালেন তারই সুরে। তার সুর তার কণ্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। তার কণ্ঠে গান শুনে এখনো ভীষণ আবেগি হয়ে উঠি। এর মধ্যে আমরা বেশকিছু কাজ আমরা একসঙ্গে করেছি। নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হচ্ছে। আশা করছি শিগগির আমরা নতুন কাজ শুরু করতে পারব, ইনশাআল্লাহ।’

ইমরান বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তিনি শো করতে জেদ্দা ও আমেরিকা যাবেন। সেখান থেকে শো শেষ করে দেশে ফিরে দেশের স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠবেন। এর মধ্য তিনি নতুন গানের পরিকল্পনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X