তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

পুরোনো রূপে নতুন তাপসী

পুরোনো রূপে নতুন তাপসী

বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী তাপসী পান্নু। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ড্রামা থ্রিলার সিনেমা হাসিনা দিলরুবা। সিনেমাটি সে সময় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

এবার এই সিনেমার সিক্যুয়েল আসছে। সিনেমার নাম ফির আয়ি হাসিন দিলরুবা। সিনেমাটি নেটফ্লিক্সে আগস্টের ৯ তারিখ প্রিমিয়ার হবে।

প্রথম পর্বের সফলতার পর দ্বিতীয় পর্বেও অভিনেত্রী তাপসীকে দেখা যাবে প্রধান চরিত্রে। এটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই এবং এর গল্প লিখেছেন কণিকা ধিল্লন। এবারও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্ত ম্যাসি ও তাপসীকে। এরই মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। প্রচারণাও শুরু হয়ে গেছে।

সিনেমাটি সম্পর্কে তাপসী বলেন, প্রথম সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আমার অভিনয় নিয়েও হয় প্রশংসা। এরপর থেকেই এর সিক্যুয়েল নিয়ে কথা হচ্ছিল। এবার দ্বিতীয় পর্ব আসছে। প্রথম সিনেমার থেকেও এটি আরও বেশি ড্রামাটিক হবে। থাকবে বেশ কিছু টুইস্ট। আশা করছি এটিও দর্শকদের ভালো লাগবে। এ ছাড়া এর কাস্টিং এবারও দুর্দান্ত হয়েছে। পুরোনো রূপে নতুন এক তাপসীকে দেখবে দর্শক।

এবারের গল্পে বেশকিছু নতুন মুখ যুক্ত হয়েছে। যাদের মধ্যে অন্যতম জিমি শেরগিল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানি কৌশাল, গৌতম এস গদবল্লী ও বিবেক ঝাঁ।

তাপসীকে সবশেষ বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কি সিনেমায় অভিনয় করতে দেখা যায়। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা দিয়ে প্রথমবার তিনি কিং খানের বিপরীতে অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১১

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৩

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৫

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৬

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৭

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৯

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

২০
X