তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১২:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

পরিকল্পনায় ফ্যাশন ২

পরিকল্পনায় ফ্যাশন ২

বলিউড নির্মাতা মধুর ভান্ডারকর। নির্মাণে তাকে আর এখন সেভাবে দেখা যায় না। সবশেষ ওটিটিতে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা। একটির নাম ‘বাবলি বাউন্সার’ আরেকটি ‘লকডাউন’। দুটিই মুক্তি পেয়েছিল ২০২২ সালে। এরপর আর নির্মাণে দেখা যায়নি এ নির্মাতাকে। এবার বলিউড হাঙ্গামার তথ্যমতে, ২০০৮ সালে মুক্তি পাওয়া তার আলোচিত সিনেমা ‘ফ্যাশনে’র সিক্যুয়েল নিয়ে আসছেন এ নির্মাতা।

সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু করে দিয়েছেন মধুর ভান্ডারকর। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র ভারতীয় এ গণমাধ্যমকে জানান, মধুর ভান্ডারকর বর্তমানে ফ্যাশন সিক্যুয়েলের জন্য স্ক্রিপ্ট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এর গল্প লেখা হবে সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিবর্তন। ১৬ বছর আগে এই ইন্ডাস্ট্রি কেমন ছিল, সেটিই নতুন সিনেমার গল্পে তুলে ধরা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যাশন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতকে। সিক্যুয়েলেও তাদের দুজনকে দেখা যাবে কি না, এ বিষয়েও জানতে চাওয়া হয় সূত্রের কাছে। তবে তাদের অভিনয়ের বিষয়ে নিশ্চিত না করলেও জানিয়েছেন, চমক অবশ্যই থাকবে। ইঙ্গিত দিয়েছেন, এটিও হতে যাচ্ছে তারকানির্ভর একটি সিনেমা।

সূত্রটি আরও জানান, সিনেমাটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন স্টুডিওর সঙ্গে যোগাযোগ করছেন মধুর। কাজটি নিয়ে আগ্রহও দেখিয়েছেন অনেকে। এ ছাড়া ভারতীয় বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মও তার সঙ্গে যোগাযোগ করেছে। অনেকেই এটিকে সিরিজ আকারে নির্মাণের পরামর্শ দিয়েছেন। তবে নির্মাতা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য জানাননি।

এ সিনেমায় অভিনয়ের জন্য সে বছর জাতীয় পুরস্কারও পান প্রিয়াঙ্কা ও কঙ্গনা। তবে বর্তমানে দুজনের ব্যস্ততাই বেড়েছে। তাই সিক্যুয়েলে তাদের থাকার বিষয়ে অনেকটা অনিশ্চিত বলেও ইঙ্গিত দেন এ সূত্র।

২০০৮ সালে মুক্তি পাওয়া ফ্যাশন সিনেমায় প্রিয়াঙ্কা ও কঙ্গনা ছাড়া আরও অভিনয় করেন মুগধা গডসে, অর্জন বাজওয়া, সমির সোনি, আশ্বিন মুশরান, রোহিত রায় ও আরবাজ খানের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থী প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১০

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১১

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১২

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৩

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৪

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৫

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৬

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

১৭

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

১৮

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

১৯

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

২০
X