তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সম্পর্কে ভাঙনের সুর

সম্পর্কে ভাঙনের সুর

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। মডেল সাবা আজাদের সঙ্গে দীর্ঘসময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। একসঙ্গে উপস্থিত হয়েছেন পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন শোতেও হাতে হাত রেখে উপস্থিত হতে দেখা গেছে তাদের। এবার সেই সম্পর্কে ভাঙনের গুঞ্জন উঠেছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েকদিনে যে কয়টি অনুষ্ঠানে হৃতিককে দেখা যায়, সর্বত্রই তিনি একা ছিলেন। আম্বানিদের বাড়ির বিয়ে হোক কিংবা ফারহা খানের মায়ের শেষযাত্রা, কোথাও দেখা যায়নি সাবাকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের একসঙ্গে আগের মতো উপস্থিত হতে দেখা যাচ্ছে না। কিন্তু গত দুই বছরে এমন হয়নি। এর পর থেকেই গুঞ্জন রটে, হৃতিক ও সাবার সম্পর্কে ফাটল ধরেছে। গণমাধ্যমটির তথ্যমতে, কিছুদিন আগেই নাকি সাবা অভিযোগ তোলেন, হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই তিনি আর সেভাবে কাজ পাচ্ছেন না। কেউ তাকে নতুন গানে নিচ্ছেন না। তার পরই তাদের সম্পর্ক নাকি অনেকটাই দূরত্ব তৈরি হয়।

সাবা মডেলিংয়ের পাশাপাশি প্রায় এক দশক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন। কণ্ঠ দিয়েছেন একাধিক বিজ্ঞাপনের জিঙ্গেলেও। কিন্তু তিনি এখন একেবারেই বেকার হয়ে পড়েছেন। অনেকের মতে এর কারণেই হৃতিকের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। তবে দুজনের কারও পক্ষ থেকেই এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১০

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১১

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১২

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৩

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৪

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৫

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৬

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৭

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

২০
X