মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

সামান্থার একঝলক

সামান্থার একঝলক

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’-এর আদলে বলিউডে ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে এটি পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, সিরিজটির টিজার প্রাইম ভিডিও ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে আগস্টের প্রথম দিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত টিজারে অন্য এক সামান্থা রুথ প্রভুকে দেখেছেন দর্শক। খবর ইন্ডিয়া টুডের। অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের অপেক্ষায় আছেন বিনোদনপ্রেমীরা। মূল সিরিজে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। ভারতীয় সংস্করণে জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। সিরিজের ভারতীয় সংস্করণের নাম ‘সিটাডেল: হানি বানি’। সিরিজটিতে হানির ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা সামান্থাকে। বানির ভূমিকায় বরুণ ধাওয়ান। সিরিজটি নব্বই দশকের পটভূমিতে নির্মাণ করা হয়েছে। এ সিরিজে প্রেমের সঙ্গে থাকবে অ্যাকশন ও রোমাঞ্চের মিশেল। সিরিজটি নির্মাণ করেছেন বলিউডের জনপ্রিয় দুই নির্মাতা রাজ ও ডিকে। এর আগে তারা ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘ফারজি’ ও ‘গানস ও গুলাবস’-এর মতো ওয়েব সিরিজ নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হন।

১ মিনিট ৩৩ সেকেন্ডের এ টিজারে সামান্থার উপস্থিতি ছিল অনেকটা জুড়ে। যেখানে তাকে পিস্তল হাতে কখনো ফায়ার করতে দেখা যায়, আবার কখনো রাতের আঁধারে দৌড়াতে দেখা যায়। অল্প সময়েই দর্শকদের বুঝিয়ে দিয়েছেন নতুন এক সামান্থাকে দেখতে যাচ্ছে দর্শক। বরুণ-সামান্থা ছাড়া এ সিরিজের অন্যান্য চরিত্রে আছেন কে কে মেনন, সিমরান, সোহম মজুমদার, সাকিব সলিম, সিকান্দার খেরসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১০

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১১

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১২

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৩

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৪

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৫

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৬

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৮

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৯

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

২০
X