কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইউরোপের আটটি দেশ। তারা জানিয়েছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণেরই রয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দেওয়া এক যৌথ বিবৃতিতে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে। একই সঙ্গে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় পণ্যের ওপর ১০-২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনাকেও তারা মিত্রদের সম্পর্কের পরিপন্থি রাজনৈতিক চাপ বলে আখ্যা দেয়।

ইউরোপীয় দেশগুলো বলেছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সেখানে সীমিত সামরিক উপস্থিতি বা কর্মকর্তা মোতায়েন করা হচ্ছে শুধু স্থিতিশীলতা বজায় রাখার জন্য, যা কোনো দেশের জন্য হুমকি নয়।

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সনদের অধীনে ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের অখণ্ডতা রক্ষার ‘লাল রেখা’ অতিক্রম করা যাবে না।

এর আগে ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে আনার কথা বলেন এবং বিষয়টিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করেন।

ডেনমার্ক রাজ্যের অধীনে থাকা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ। ২০২৪ সালে গ্রিনল্যান্ডের একটি জরিপে দেখা যায়, বেশিরভাগ মানুষ ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও যুক্তরাষ্ট্রের অংশ হতে আগ্রহী নয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X