কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সাইকেল চালানো শিখিয়েই আয় করলেন ৪৭ লাখ টাকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চীনের এক তরুণ সাইকেল চালানো শিখিয়ে মাত্র দুই বছরে আয় করেছেন প্রায় ২ লাখ ৭০ হাজার ইউয়ান (প্রায় ৩৯ হাজার মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪৭ লাখ টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ উদ্যোগ সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

লি নামের ওই তরুণ সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্টসে ক্রীড়া শিক্ষায় স্নাতকোত্তর করছেন। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে তিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের সাইকেল চালানো শেখান। দুই বছর ধরে তিনি প্রায় ৭০০ জনকে প্রশিক্ষণ দিয়েছেন, যাদের বয়স ৪-৬৮ বছরের মধ্যে। শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশই নারী।

লি জানান, কর্মস্থলে যাতায়াত সহজ করা বা অফিসের দলগত কার্যক্রমে অংশ নিতে অনেকেই দ্রুত সাইকেল চালানো শিখতে চান। এ চাহিদা থেকেই তিনি প্রশিক্ষণ শুরু করেন।

তিনি ৮০০ ইউয়ান মূল্যের একটি প্রশিক্ষণ প্যাকেজ দেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা সাইকেল চালাতে পারবেন বলে তিনি নিশ্চিত করেন। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দুটি ক্লাসই যথেষ্ট হয়।

লি বলেন, ক্রীড়া শিক্ষার ছাত্র হওয়ায় শিক্ষার্থীদের দুর্বলতা দ্রুত বুঝতে পারেন এবং ধৈর্য ধরে মানসিক ভয় কাটাতে সহায়তা করেন।

আগামী জুনে তিন স্নাতকোত্তর শেষ করবেন। এরপর তিনি সাংহাইসহ ঝেজিয়াং ও জিয়াংসু প্রদেশে তার প্রশিক্ষণ কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা করছেন। তথ্যসূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X