তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৫ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ডায়নার আহ্বান

ডায়নার আহ্বান

নুসরাত জাহান ডায়না। সিনেমা ও নাটকে অভিনয় করে থাকেন তিনি। তবে সন্তানদের দায়িত্ব নিতে গিয়ে অভিনয় থেকে অনেকদিন দূরে রয়েছেন। আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই সুন্দরী। কয়েক বছর আগে স্বামীর চাকরির সুবাদে আমেরিকা গিয়েছিলেন। সেখানেই বেশ কিছুদিন ধরে আছেন তিনি। কয়েক মাস আগে দুই সন্তানকে নিয়ে দেশে এসেছিলেন ডায়না। এক মাস পর আবারও গত ৫ আগস্ট সকালে ঢাকায় ফেরেন।

দেশে ফেরার দিনই ডায়না অবগত হন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের একদফা দাবির চাপের মুখে তাকে পদত্যাগ করতে হয়। শুরু থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলেন ডায়না।

এদিকে যারা বিদেশে আছেন তাদের প্রতিও ডায়না বিনয়ের সঙ্গে একটি আহ্বান করেছেন। ডায়না বলেছেন, ‘বাংলাদেশি যারা বিদেশে থাকেন, ভিন্ন দেশে স্থায়ীভাবে বিলাসবহুল জীবন কাটান, তাদের খুশি দেখে খুব ভালো লাগল। আশা করছি দেশে চলে এসে দেশের জন্যও কিছু করবেন। দেশ ও মাটি আপনাদের অপেক্ষায় আছে। বিদেশে বসে যে ভালোবাসা দেখালেন, আপনারা তা সত্যি অবাক করার মতো।’ প্রবাসী বাংলাদেশিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েই তিনি নিজের মনোভাব প্রকাশ করেছেন। এদিকে ডায়না জানান, সন্তানদের নিয়ে তিনি আপাতত দেশেই আছেন। অভিনয়ে ফেরারও পরিকল্পনা করছেন। ডায়না সবশেষ নিয়াজ মাহবুব পরিচালিত ‘রাতের অতিথি’ নাটকে অভিনয় করেন। তার সবশেষ আলোচিত নাটক ছিল দাউদ হোসাইন রনির রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় নির্মিত ‘ভালোবাসা না বাসা’। ডায়না অভিনীত প্রথম চলচ্চিত্র খিজির হায়ত খান পরিচালিত ‘জাগো’। কোনো রিয়েলিটি শো দিয়ে নয়, নিজের চেষ্টাতেই মিডিয়ায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন ডায়না। দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘চিঠি’ নাটকে ডায়না প্রথম অভিনয় করেন। তবে দর্শকের কাছে তিনি আলোচনায় আসেন সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ‘আলতা সুন্দরী’ ধারাবাহিক নাটকে অভিনয় করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে ৫–০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১০

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১১

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১২

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৩

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৫

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৬

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৭

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৮

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৯

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

২০
X