তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসায় সিক্ত ইরেশ ও সাবিলা

ভালোবাসায় সিক্ত ইরেশ ও সাবিলা

প্রায় এক দশক আগে রাহাত রহমানের পরিচালনায় নির্মিত ‘মাঙ্কি বিজনেস’ নাটকে অভিনয় করেছিলেন ভার্সেটাইল অভিনেতা ইরেশ যাকের ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে সেই নাটকে তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নি। এবারই প্রথম ইরেশ যাকের ও সাবিলা নূর একই নাটকে স্ক্রিন শেয়ার করছেন। ‘সুঁতো’ শিরোনামে নাটকে অভিনয় করেছেন তারা। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ভীষণ আবেগী গল্পের এ নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বিশেষত নাটকে ইরেশ, সাবিলার অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইরেশ যাকের বলেন, ‘সত্যি বলতে কী, সাবিলা এখন খুব ভালো অভিনয় করছেন। আর যারা ভালো অভিনয় করে তাদের সঙ্গে অভিনয় করতেও ভীষণ ভালো লাগে। কারণ তখন কাজটা খুব ভালো হয়। আর সাবিলা এ প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। যার কাজ দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। নাটকটি প্রকাশের পর রেসপন্সও ভালো পাচ্ছি। তাই ভালো লাগছে।’

দর্শকদের এমন ভালোবাসায় উচ্ছ্বসিত সাবিলা। তিনি বলেন, ‘একটি কাজ করে কখন ভালো লাগে, যখন দর্শক ভালোবাসে। এ নাটকটিতে অভিনয় করে তেমনই ভালো লাগছে। এটি প্রচারের পর থেকেই সবাই কাজটি নিয়ে প্রশংসা করছেন। ভালো লাগছে। দর্শকদের ধন্যবাদ। এ ছাড়া নাটকের সঙ্গে যুক্ত সবাইকে আমার ভালোবাসা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X