তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন পরিচয়ে শাকিব

নতুন পরিচয়ে শাকিব

চিত্রনায়ক শাকিব খান। বিগত বছরগুলোতে রুপালি পর্দায় নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছেন তিনি। তার সিনেমা মানেই সুপার ডুপার হিট। তাই সময়টি বেশ ভালোই যাচ্ছে এই অভিনেতার। এর মধ্যে ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি। প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান পরিচালক তিনি। এবার আরও একটি নতুন পরিচয় যুক্ত হলো তার নামের পাশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন এই তারকা। শাকিবের বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। এরই মধ্যে সাইনিং মানিসহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে। সর্বশেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ বছরের শেষ দিকে আসন্ন বিপিএল মাঠে গড়াতে পারে বলে জানা গেছে। তার আগে সেপ্টেম্বরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। এদিকে মুক্তির অপেক্ষার রয়েছে শাকিব খানের ‘দরদ’ সিনেমা। প্যান ইন্ডিয়ান এই সিনেমা নির্মাণ করছেন পরিচালক অনন্য মামুন। প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো-থ্রিলারধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া দেখা যাবে টালিউডের পায়েল সরকারকে। খলনায়কের ভূমিকায় রাহুল দেব। আরও অভিনয় করেছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ। ‘দরদ’ সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে। তবে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ছয়টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১০

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১১

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১২

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৩

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৪

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৫

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৬

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৭

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৮

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৯

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

২০
X