তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

জন্মদিনে নাদিয়ার চাওয়া

জন্মদিনে নাদিয়ার চাওয়া

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। দীর্ঘ সময় ধরে তিনি দেশের বিনোদন অঙ্গনে কাজ করছেন। ছোট পর্দার পাশাপাশি বিজ্ঞাপন নিয়েও ব্যস্ততা রয়েছে তার। স্টেজ শোয়েও তার ব্যাপক চাহিদা রয়েছে। আজ গুণী এ শিল্পীর জন্মদিন। নিজের জন্মদিনটি পরিবারের সঙ্গেই কাটবে নাদিয়ার।

জন্মদিনে সাধারণত নাদিয়া পরিবারের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনেতা এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারণত স্বামীই দিনটিতে নানানভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। তবে এবার জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। বন্যাদুর্গত এলাকার মানুষদের নিয়ে এখনো সবাই উদ্বিগ্ন।

এ বিষয়ে নাদিয়া আহমেদ বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশে দ্রুত সবকিছু স্বাভাবিক হোক। দেশের মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জীবনে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক। আমরা সবাই যার যার অবস্থানে থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতেও সবাই সবার পাশে থাকব ইনশাআল্লাহ। আর এটা সত্যি যে, নাঈমের মতো ভালো মনের মানুষ আমার জীবনকে সত্যিই পূর্ণতা এনে দিয়েছে। আমার সবকিছু নাঈম এত কেয়ার করে, তা আসলে ভাষায় প্রকাশের নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুখী করে তোলেন। আর জন্মদিনে কিছুই চাওয়ার নেই, শুধু সবার দোয়া চাই। দেশের মানুষ নিরাপদ এবং শান্তিতে থাকুক এটাই আমার চাওয়া।’

এদিকে নাদিয়া অভিনীত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক ছিল সকাল আহমেদ পরিচালিত ‘পিতা বনাম পুত্র গং’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

১০

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১১

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১২

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১৩

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৪

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৫

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৭

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৮

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৯

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

২০
X