তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

দীপার নতুন নাটক

দীপার নতুন নাটক

অভিনেত্রী দীপা খন্দকার। বিজ্ঞাপন ও নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততা আছে ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দায়ও। এর মাঝেই একটি সাপ্তাহিক নাটকে নাম লিখিয়েছেন তিনি। বিটিভির প্রযোজনায় নাসরীন মুস্তাফা রচিত এক পর্বের নাটক ‘ঘর’ এ অভিনয় করেছেন দীপা। নাটকটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানালেন দীপা খন্দকার। তিনি জানান, এতে তার বিপরীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ। দীপা খন্দকার বলেন, ‘নাটকটির গল্প একটি শিশুকে ঘিরে। জীবনঘনিষ্ঠ গল্পের নাটক ঘর। নাট্যকার চমৎকার একটি গল্প রচনা করেছেন। যে কারণে কাজটি করেও ভীষণ ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকটি শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এদিকে দীপা খন্দকার জানান, আগামী ১৬ সেপ্টেম্বর জাহিদ প্রীতমের নির্দেশনায় একটি কনটেন্টে কাজ করার কথা রয়েছে। এদিকে দীপা কোরবানির ঈদের আগে শেষ হওয়া সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’র ডাবিং শেষ করলেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে শহীদ রায়হানের ‘মনোলোক’। এরই মধ্যে দীপা সনি রহমানের নির্দেশনায় একটি প্রতিষ্ঠানের সয়াবিন তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১০

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১১

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১২

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৩

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৪

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৫

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৬

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৭

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৮

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৯

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

২০
X