তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

যাদের হাতে উঠল আইফা অ্যাওয়ার্ড ২০২৪

যাদের হাতে উঠল আইফা অ্যাওয়ার্ড ২০২৪

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার আইফা অ্যাওয়ার্ড। এবারের আসরটি বসেছিল আবুধাবিতে। বলিউড তারকাদের মেলা বসেছিল সেখানে। এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড কারা পেলেন, তা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস

বলিউড বাদশাহ শাহরুখ খান বক্স অফিস হিট করা সিনেমা ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এ সম্মান পেয়েছেন রানী।

সেরা পরিচালকের সম্মান গিয়েছে বিধু বিনোদ চোপড়ার ঝুলিতে, ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য। ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র জন্য সেরা সহঅভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি।

‘অ্যানিমেল’-এর জন্য সেরা সহঅভিনেতার পুরস্কার জিতেছেন অনিল কাপুর। একই সিনেমার জন্য সেরা খল অভিনেতার পুরস্কার জিতেছেন ববি দেওল। এ ছাড়া সেরা গায়ক হয়েছেন ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি), সেরা গায়িকা শিল্পা রাও (চালেয়া)।

এবারে আইফার অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন শাহরুখ খান ও ভিকি কৌশল। উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তারা। চলতি বছর আইফার অন্যতম আকর্ষণ ছিল রেখার ২২ মিনিটের নাচ। এ ছাড়া মঞ্চে পারফর্ম করেন অনন্যা পান্ডে, কৃতি শ্যানন, শহিদ কাপুর।

অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে। ড্রিমগার্ল হেমা মালিনীকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১০

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১১

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১২

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৪

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৬

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৮

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১৯

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

২০
X