বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

নজর কাড়লেন দীপিকা

নজর কাড়লেন দীপিকা

সম্প্রতি প্রকাশ পেয়েছে বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাওয়া ‘সিংহাম অ্যাগেইন’-এর ট্রেলার। তার আগেই সিনেমাটি আরও একটি নতুন ইতিহাস করে ফেলেছে। সিংহাম অ্যাগেইনের ৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ট্রেলার বানিয়েছেন রোহিত শেঠি। এর আগে কোনো হিন্দি সিনেমার এত দীর্ঘ ট্রেলার দেখা যায়নি। ফলে বলিউডের ইতিহাসে দীর্ঘতম ট্রেলার হতে যাচ্ছে এটি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। দীর্ঘতম এ ট্রেলারে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন।

‘সিংহাম’ বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ তথা পুলিশ ব্রহ্মাণ্ডের সূত্রপাত বলিউড অভিনেতা অজয় দেবগনের হাত ধরে। ২০১১ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা, ‘সিংহাম’। ২০১৪ সালে আসে ‘সিংহাম রিটার্নস’। দুই সিনেমার সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে গেছেন রোহিত। এবার ‘সিংহাম অ্যাগেইন’। এ সিনেমায় পুলিশের চরিত্রে দীপিকা পাড়ুকোনের দেখা মিলবে। প্রথমবার এ ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়ে ট্রেলারেই নজর কাড়লেন দীপিকা। ৪ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে তাকেই অর্ধেকটা সময় উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় বেশ কিছু অপারেশন এবং সংলাপের মাধ্যমে বুঝিয়ে দেন ১ নভেম্বর তিনি বড় পর্দায় বড় ধামাকা নিয়ে আসছেন। সবে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রণবীর সিং ও দীপিকার জীবনে নতুন সদস্যের আগমনে তাদের ভক্তরা দারুণ খুশি।

এই সিনেমায় অজয় দেবগন ও কারিনা কাপুর খান ছাড়া আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও অর্জুন কাপুরকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X