তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০১:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

আলভী-তিশার ‘জোনাকির আলো নেই’

‘জোনাকির আলো নেই’ নাটকে আলভী-তিশা। ছবি: সংগৃহীত
‘জোনাকির আলো নেই’ নাটকে আলভী-তিশা। ছবি: সংগৃহীত

নির্মাতা এস এ হক অলিক এবার তার নিজ এলাকা জামালপুরের মনোরম লোকেশনে একটি খণ্ড নাটক নির্মাণের কাজ শেষ করেছেন। নাটকের নাম ‘জোনাকির আলো নেই’। নাটকটির মূল গল্প মিজানুর রহমান মিলনের। নাট্যরূপ ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী ও তাসনুভা তিশা। নাটকে জোনাকি চরিত্রে অভিনয় করেছেন তিশা ও সুমন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী। নাটকটি প্রসঙ্গে অলিক বলেন, ‘এটি মূলত একটি প্রেমের নাটক। সাদামাটা গল্প। কিন্তু উপস্থাপনটা একেবারেই আলাদা। আলভী ও তিশাকে নিয়ে এটা আমার প্রথম কাজ। আশা করছি দর্শক পছন্দ করবেন।’

জাহের আলভী বলেন, ‘এ নাটকের গল্পটা প্রেমের। সহশিল্পী তিশার সঙ্গে এর আগেও অভিনয় করেছি। তিশা সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ এবং আমাদের পরিকল্পনা আছে যে, আমরা সামনে একসঙ্গে বেশ কিছু কাজ করব।’

তাসনুভা তিশা বলেন, ‘অলিক ভাইয়ের নির্দেশনা এককথায় দুর্দান্ত, চমৎকার, ভীষণ গোছানো। ছোটবেলায় যখন থেকেই তার নাটক বা সিনেমা দেখি, তখন থেকেই তার নামটির সঙ্গে বেশ পরিচিত। যেহেতু তিনি একজন সিনিয়র পরিচালক, তাই বুঝে উঠতে পারছিলাম না কাজটা কেমন হবে, কীভাবে কী করব আমি ও আলভী। কিন্তু অলিক ভাই আমাদের মন দিয়ে কাজটা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেইসঙ্গে প্রতিটি দৃশ্যের আগে অভিনয় শিখিয়ে দেওয়ার বিষয়টা আরও অভিভূত করেছে।’

এস এ হক অলিক জানান, নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, ম আ সালাম, শওকত শোভন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১০

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১১

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১২

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৩

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৪

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৫

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৬

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৭

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৮

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

২০
X